নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার, বিখ্যাত মন্দিরের গর্ভ গৃহে নববধূকে মালা পরালেন বিজেপি বিধায়কের পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক গোলু শুক্লার পরিবার। যদিও বিতর্কের সঙ্গে বিজেপি বিধায়কের পরিবারের সদস্যদের জড়িয়ে পড়ার বিষয় নতুন কিছু নয়। তবে এবারে যে ঘটনা ঘটেছে তা গুরুতর। বিষয়টি বিখ্যাত খাজরানা গণেশ মন্দিরের সঙ্গে সম্পর্কিত। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও বিধায়কের ছেলে এবং পুত্রবধূ গর্ভগৃহে প্রবেশ করেছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয় নববিবাহিতা স্ত্রীকে মালাও পরিয়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, ১১ ডিসেম্বর বিয়ের পরেই বিধায়ক গোলু শুক্লার ছেলে অঞ্জনেশ শুক্লা এবং তার নববিবাহিতা স্ত্রী সিমার খাজরানা গণেশ মন্দিরে পৌঁছান। তাঁরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন এবং গণেশের মূর্তির সামনে মালাবদল করেন। এই প্রসঙ্গে উল্লেখ্য এই গনেশ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে তাঁরা সেখানে প্রবেশ করলেন তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। করোনার সময় থেকেই থেকেই খাজরানা গণেশ মন্দিরের গর্ভগৃহে সাধারণ ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল। তা সত্ত্বেও, বিধায়কের পরিবারের সদস্যদের গর্ভগৃহে প্রবেশের ঘটনা নানা প্রশ্ন তুলে দিয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের জন্য বিশেষ প্রবেশাধিকার এবং নিয়ম শিথিল করার বিষয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে।এই পরিস্থিতি সাম্য এবং ক্ষমতার ব্যবহার নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন,  শক্তিশালী ব্যক্তিদের দোষ দেওয়া হয় না।

তবে, গোলু শুক্লার পরিবার এই ধরণের ঘটনার জন্য খবরে আসার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে, বিধায়কের ছোট ছেলে রুদ্রাক্ষ শুক্লার বিরুদ্ধে দেওয়াসের চামুণ্ডা মাতা মন্দিরের দরজা জোর করে খুলে উজ্জয়িনীর মহাকাল মন্দিরের গর্ভগৃহে জোর করে প্রবেশের অভিযোগ উঠেছে।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল