সিডনি সমুদ্র সৈকতে হামলাকারী সাজিদ হায়দরাবাদের বাসিন্দা, ভারতীয় পাসপোর্টে গিয়েছিলেন ফিলিপাইন্সে

ভারতীয় পাসপোর্টে ফিলিপাইন ভ্রমণ করেছিলেন রবিবার সিডনিতে হামলার এক দুষ্কৃতী। তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিডনির সমুদ্র সৈকতে গত রবিবারের ভয়াবহ হামলায় জড়িত সাজিদ আকরাম হায়দরাবাদের বাসিন্দা। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তেলঙ্গানা পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে। সিডনিতে হামলা চালানোর আগে ভারতীয় পাসপোর্ট নিয়ে ফিলিপাইন্সেও ঘুরতে গিয়েছিল সাজিদ। 

গত রবিবার অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসবে অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা।  ওই হামলায় প্রাণ হারান ১৬ জন। আহত হন আরও বেশ কয়েকজন। তাঁদের মধ্যে তিনজন ভারতীয় ছিলেন। আরও জানা গিয়েছে, ভারতীয় পাসপোর্টে ফিলিপাইন্স ভ্রমণ করেছিলেন সাজিদ আকরাম। যিনি হায়দরাবাদের বাসিন্দা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তেলেঙ্গানা পুলিশ এমনটাই জানিয়েছে। তবে আকরাম ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ায় চলে এসেছিলেন। কিন্তু সাজিদ আকরামকে ভুলভাবে পাকিস্তানি বলে দাবি করা হয়েছিল। 

১৪ ডিসেম্বর সিডনির ঘটনাটিকে পরিকল্পিত জঙ্গি হামলা এবং ইহুদি-বিরোধী আক্রমণ হিসেবেও বিবেচনা করা হয়েছে। হামলাকারীরা হলেন ২৪ বছর বয়সী নাভিদ আকরাম এবং তাঁর বাবা ৫০ বছর বয়সী সাজিদ আকরাম। প্রথমে জানা গিয়েছিল দুই হামলাকারী পাকিস্তানি। তাদের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে। যদিও হামলার সময় পুলিশের পাল্টা গুলিতে সাজিদ আকরাম মারা যান, আর নাভিদ আকরাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এখন জানা গেল, হামলাকারী বাবা হায়দরাবাদের বাসিন্দা। তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, সাজিদ হায়দরাবাদে বাণিজ্য স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। এরপর চাকরির সন্ধানে অস্ট্রেলিয়ায় চলে যান। পরে তিনি ইউরোপীয় বংশোদ্ভূত ভেনেরা গ্রোসোকে বিয়ে করেন এবং অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সাজিদের ভারতীয় পাসপোর্ট থাকলেও, তার ছেলে নাভিদ এবং মেয়ে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন এবং তাঁরা অস্ট্রেলিয়ার নাগরিক। দেশ ছাড়ার পর সাজিদের হায়দরাবাদে পরিবারের সঙ্গে খুব কম যোগাযোগ ছিল। সম্পত্তি সংক্রান্ত এবং পারিবারিক সাক্ষাতে তিনি মাত্র ছয়বার ভারত সফর করেছিলেন। তবে তেলেঙ্গানায় আকরামের কোনও অপরাধমূলক রেকর্ড নেই।

অন্যদিকে অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছেন, গত ১ থেকে ২৮ নভেম্বরের মধ্যে পিতা-পুত্রের সন্ত্রাসী জুটি ফিলিপাইন্সে ভ্রমণ করেছিলেন। যেখানে তাঁরা উগ্র ইসলামী ধর্মগুরুদের সঙ্গে দেখা করেছিলেন। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানাচ্ছে, ফিলিপাইনন্সের দক্ষিণাঞ্চল, উগ্র ধর্মীয় নেতা এবং ইসলামী সন্ত্রাসী গোষ্ঠীর শক্ত ঘাঁটি। এখানকার উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলি ISIS-এর অনুগামী। বাবা-ছেলের সন্ত্রাসী জুটি সামরিক ধাঁচের প্রশিক্ষণ নেওয়ার জন্যে ফিলিপাইন্স ভ্রমণ করতে পারেন, তা তদন্ত হচ্ছে। আশ্চর্যজন বিষয় হল, সাজিদ আকরামের কাছে ছয়টি বন্দুকের বৈধ লাইসেন্স ছিল। এগুলিই হামলায় ব্যবহৃত হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) উদ্ধার করেছে। উল্লেখ্য, গত রবিবার প্রায় ১০ মিনিট ধরে গুলিবর্ষণ চলেছে। বন্ডি সমুদ্র সৈকতের কাছে একটি পার্কে ইহুদি সম্প্রদায়ের হনুক্কা উদযাপনের সময় এই হামলার ঘটনা ঘটে, যেখানে প্রায় ১,০০০ মানুষ উপস্থিত ছিলেন। গুলির শব্দ শুনে শত শত মানুষ নিরাপদস্থানে পালিয়ে যায়। এই হামলায় ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আহতদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।

 

 

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে