Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিস্ময়! SIR-র পরেও BLO-র দাদার নামের পাশে অপরিচিত মহিলার ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া : SIR করে নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্য কমিশনের। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই সামনে আসছে একের পর এক ভুল। বাঁকুড়াতে এমনই একটি ভুল সামনে এসেছে। খসড়া ভোটার তালিকায় বিএলও-র দাদার নামের পাশে রয়েছে অপরিচিত মহিলার ছবি।

এসআইআর-র কাজ চলাকালিন এমন বহু নাম সামনে এসেছিল। কিনেতু এবার এসআইআর-র কাজ সম্পন্ন হওয়ার পরেও দেখা গিয়েছে সেই একই ভুল। বাড়ির লোকের সঙ্গে এমন হওয়ায় ধন্দে পড়েছেন খোদ বিএলও। মঙ্গলবারই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রতি বিএলও-র কাছে পৌঁছে গিয়েছে সেই তালিকা। বিএলওরা সেই তালিকা নিয়ে মিলিয়ে নিচ্ছেন, স্থানীয় সকলের নাম ঠিক আছে কিনা। সেটা দেখতে গিয়েই ধরা পড়ে বাঁকুড়ার ঘটনাটি।

জানা গিয়েছে, বাঁকুড়া বিধানসভার ৭০ নম্বর বুথের বিএলও জগবন্ধু দে। তাঁর ভোটার তালিকায় কোনও অসঙ্গতি ধরা পড়েনি। কিন্তু বিএলও-র দাদার নামের পাশে দেখা গিয়েছে এক অপরিচিত মহিলার ছবি। নিজের নাম, বাবার নাম, বয়স, লিঙ্গ সব ঠিক থাকলেও মহিলার ছবি রয়েছে দাদার নামের পাশে। সমস্ত কাজ নিজের হাতে সঠিক করার পরেও কী করে এই ভুল ছবি এল, তা নিয়ে উঠছে প্রশ্ন। কবে সংশোধনী ফর্ম ফিলআপ করতে হবে।

উল্লেখ্য, আগের ভোটেও তাঁর নামের পাশে এক মহিলার ছবি ছিল। এসআইআর-র পর সেই ছবির বদল হবে মনে করেছিলেন রাজু দে নামে ওই ব্যক্তি। কিন্তু এসআইআর করার পরেও সেই একই ভুল থেকে যাওয়ায় চিন্তিত ওই ব্যক্তি।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি