কোনও ইমেল ও কাজ নয়, টানা ১১ দিনের ছুটি ঘোষণা করল মুম্বইয়ের সংস্থা, কেন এমন সিদ্ধান্ত?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এখন প্রযুক্তির যুগে ইমেল, ইনস্ট্যান্ট মেসেজ এবং নোটিফেকেশন কখনও থেমে থাকে না। আর তার জন্য সারা বিশ্বে যত সংস্থা আছে তাদের কর্মীদের দিন–রাত এক করে কাজ করতে হয়। আর এই লাগাতার ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে সংস্থার কর্মীদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠে থাকে। এবার কিছু সংস্থা ঠিক করেছে কর্মীদের ডিজিটাল ডেটক্স ব্রেক দেওয়া হবে। তার জেরে কাজের ঘণ্টা কমবে এবং যাতে সকলে সুস্থ থাকে সেদিকে গুরুত্ব দেওয়া হবে। কর্মক্ষেত্রে এমন একটা পরিবেশ নিয়ে আসা হচ্ছে যাতে স্থায়িত্ব এবং উৎপাদন বাড়ে।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ এমনই পদক্ষেপ নিয়েছে মুম্বইয়ের একটি সংস্থা। ওই সংস্থার নাম সাইবারফ্রট। এই সংস্থার সিইও গৌরব বাত্রা এবার কর্মীদের কথা ভেবে বড় ছুটির ঘোষণা করলেন। টানা ১১ দিনের ছুটি ঘোষণা করলেন তিনি। এই টানা বড় ছুটিকেই বলা হচ্ছে, ‘‌ডিজিটাল ডেটক্স ব্রেক’‌। সিইও গৌরব বাত্রা ঘোষণা করেছেন, আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু করে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত কর্মীদের ছুটি দেওয়া হবে। আর এভাবেই কর্মীদের কম্পিউটার স্ক্রিনের থেকে কিছুদিনের অব্যাহতি দেওয়া হবে। তাতে কাজের জন্য যে ব্যস্ততা এবং চাপ তাও কমবে। এমনকী এই কাজের চাপকে থমকে দিলে কর্মীরা আবার নতুন উদ্যমে ফিরে আসবে। নতুন বছরে তখন নতুন উদ্যমে আরও কাজ করতে পারবে।

তারপর নতুন কী থাকছে?‌ এই পদক্ষেপের ফলে একটা গ্লোবাল ট্রেন্ড তৈরি হবে বলেও মনে করেন সিইও গৌরব বাত্রা। আর নতুন বছরের শুরুতে কাজের শিফট কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ইউরোপের কিছু সংস্থায় সপ্তাহে চার দিনের কাজের নিয়ম চালু আছে। ফ্রান্সের মতো দেশে বাধ্যতামূলক ইমেল ছাড়াই কাজের চাপ কমানোর উপায় নিয়ে নিয়োগ কর্তারা এখন পরীক্ষা–নিরীক্ষা করছেন। টেক জায়ান্ট, স্টার্টআপ এবং ঐতিহ্যবাহী কর্পোরেশনগুলিও বুঝতে পারছে যে, ক্রমাগত কাজের চাপে সমান দক্ষতা পাওয়া যায় না। বরং মানসিক ক্লান্তি, চাপ এবং মানসিক অবসাদ প্রায়ই সৃজনশীলতা কমায় এবং নিম্নমানের কাজ মেলে।

আর কী জানা যাচ্ছে?‌ এই বিষয়টি প্রকাশ্যে আসার পর সেটিকে সমর্থন করেছেন চিকিৎসাবিদরা। এমন শিফট হলে তাতে কর্মীদের কাজে গতি আসবে বলেও মনে করা হচ্ছে। মায়ো ক্লিনিকের মতে, এই ধরণের ডিজিটাল ডিটক্স ব্রেকের ফলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। চিকিৎসা বিশেষজ্ঞরা এই পরিবর্তনকে সমর্থন করছেন। এতে উপকার হতে পারে। স্ক্রিন টাইম কমানো মানসিক চাপের মাত্রা কমাতে সাহায্য করবে। ঘুমের মান উন্নত করে এবং মস্তিষ্ককে ক্রমাগত উত্তেজনা থেকে রেহাই দিতে সাহায্য করে। এই উদ্যোগের ফলে মানসিক ভারসাম্য, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং মনঃসংযোগ বাড়বে। আর তাহলেই কর্মক্ষেত্রে কর্মক্ষমতাকে প্রভাবিত করবে।

 

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল