শীতের নতুন আলু দিয়ে বানিয়ে ফেলুন আচারি আলুর দম, স্বাদ হয় দুর্দান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের মরশুমে মানেই ভাল খাওয়া দাওয়া। এই সময়ে ওঠে নতুন আলু। এটি এমন একটি সবজি যা ছাড়া বাঙালির রান্নাই অসম্পূর্ণ। যতই মাছ-মাংস বা ভাল খাবার থাকুক না কেন পাতে আলু থাকা চাই ই চাই। যদি নতুন আলুর তরকারি একটু ভিন্ন ভাবে রান্না করা যায় তাহলে তো আর কথাই নেই। এই বাজারে আসা নতুন আলু দিয়েই বানিয়ে ফেলুন আচারি আলুর দম। শীতের রাতে গরম রুটির সঙ্গে জমে যাবে খাওয়া দাওয়া।

উপকরণ 

নতুন আলু ১২-১৪টি

টক দই ১/৪ কাপ

দেড় টেবিল চামচ তেল-সহ আচার

 আদাবাটা ১ টেবিল চামচ

কাশ্মীরি লঙ্কা ১ টেবিল চামচ

চেরা কাঁচালঙ্কা ৪-৫টি

১ চিমটে হিং

আধ চা-চামচ হলুদ

 ধনেগুঁড়ো ১ টেবিল চামচ

ধনেপাতাকুচি ২ টেবিল চামচ

আধ চা-চামচ চিনি

১টি তেজপাতা

আধ চা-চামচ জিরে

 মৌরি ১/৪ চামচ

আধ চা-চামচ সর্ষে

২টো শুকনো লঙ্কা

 পদ্ধতি 

প্রথমে জলে অল্প  নুন দিয়ে আলু সিদ্ধ করে নিন। তারপর খোসা  ছাড়িয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে  হালকা করে আলু ভেজে তুলে নিন। এবার একটি পাত্রে টক দই, হিং, পছন্দের তেল-সহ আচার,  কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনেগুঁড়ো ভাল করে  মিশিয়ে নিন।  এবার ওই কড়াইতে আবারও সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, সর্ষে, জিরে, মেথি, মৌরি ফোড়ন দিন। তারপর যোগ করুন আদাবাটা। হালকা নাড়াচাড়া করে ফেটানো টক দইয়ের মিশ্রণটি দিয়ে আঁচ কমিয়ে কষাতে থাকুন। খেয়াল রাখবেন যেন  দই যাতে ফেটে না যায়। মিনিট পাঁচেক কষানোর পর দিয়ে দিন ভেজে রাখা আলু।  খুব ভাল করে সমস্ত উপকরণ কষান । যোগ করুন অল্প চিনি, ডাঁটি-সহ ধনেপাতা, চেরা কাঁচালঙ্কা। প্রয়োজন হলে অল্প গরম জল যোগ করুন। তেল ছেড়ে মশলা আলুর গা-মাখা হয়ে গেলে নামিয়ে নিন। নামানোর আগে উপর থেকে সামান্য আচার-তেল ছড়িয়ে দিন। এই গন্ধে এক থালা ভাত ও রুটি উড়ে যাবে নিমেষে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য