‘একাত্তরে গণহত্যা চালিয়েছিলেন মুক্তিযোদ্ধারা’, পাক হানাদারদের আড়াল করতে নয়া তত্ত্ব জামায়াতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাক সেনাদের বিরুদ্ধে জীবনকে বাজি রেখে একাত্তরে বাংলাদেশকে যারা স্বাধীন করেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদেরই গণহত্যাকারী আখ্যা দিল পাক-প্রেমী বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাও আবার ৫৫ তম বিজয় দিবসের দিন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যখন গোটা দেশের মানুষ দেশের স্বাধীনতা উদযাপনে মেতে উঠেছেন ঠিক তখনই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একাত্তরের লড়াই নিয়ে নয়া তত্ত্ব হাজির করা হয়েছে। দাবি করা হয়েছে, ‘একাত্তরের ২৫ মার্চের আগে মুক্তিযোদ্ধারাই গণহত্যা শুরু করেছিলেন। তার প্রতিক্রিয়ায় ২৫ মার্চ নিজেদের রক্ষায় পাল্টা ক্র্যাকডাউন শুরু করেছিল পাকিস্তানি সেনারা।’

বিজয় দিবস উপলক্ষে এদিন চট্টগ্রামে বিশেষ সশস্ত্র মিছিলের আযোজন করেছিল মুক্তিযুদ্ধের সময়ে কসাইয়ের দল হিসাবে পরিচিত আল-বদর, আল-শামস, রাজাকার বাহিনীর উত্তরসূরি জামায়াতে ইসলামী। শোভাযাত্রা শেষে বদ্দারহাট মোড়ে এক সভায় চট্টগ্রামের জামায়াতের আমির (সভাপতি)মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন লড়াই নিয়ে গত ৫৪ বছর ধরে ভুল বোঝানো হয়েছে মানুষকে। ২৫ মার্চ রাতের সঠিক ইতিহাস আমাদের জানানো হয়নি। আজকের দিনে ইতিহাসের কালো অধ্যায়গুলো উদ্ধার করতে হবে। মূলত একাত্তরের ২৫ মার্চের আগে দেশজুড়ে গণহত্যা শুরু করেছিল শেখ মুজিবের নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধারা। মুসলিমদের বেছে-বেছে খুন করা হয়েছিল। বিহারিদের (পাকিস্তানি) বাড়ি-ঘর লুট করা হয়েছিল। তারই প্রতিক্রিয়ায় মুসলিমদের বাঁচাতে, আলেম-ওলামাদের রক্ষা করতে ক্র্যাকডাউন করেছিল পাকিস্তানি সেনারা। সঠিক সিদ্ধান্ত নিয়েছিল।’

জামায়াতের শীর্ষ নেতার এই আজব দাবিকে একশো শতাংশ সত্য বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধের আন্যতম কমান্ডার তথা মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মাহফুজুর রহমান। তিনি ‘প্রথম আলো’কে বলেন, ‘জামায়াতের এই দাবি শতকরা ১০০ ভাগ ভুয়ো। এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য আছে। মুজিব বাহিনী গঠিত হয়েছিল ১৯৭১ এর জুন-জুলাইয়ের সময়। আর মুজিব বাহিনীর গণহত্যা চালানোর কোনও সুযোগ নেই। জামায়াত মুজিব বাহিনীর সদস্যদের আওয়ামী লীগ মনে করে এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিচ্ছে। কিন্তু মুজিব বাহিনীর ৭০ থেকে ৮০ ভাগ সদস্য পরবর্তী সময়ে জাসদ করতেন।’

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, ৩৫জনের মধ্যে কারা জায়গা পাবেন?

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে