৬০ কোটি প্রতারণায় শিল্পা‌ শেট্টি-রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৪২০ ধারায় মামলা

এবার তারকা দম্পতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা দায়ের করল মুম্বই অর্থনৈতিক অপরাধ শাখা (EOW)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬০ কোটির প্রতারণার অভিযোগে বহুদিন ধরেই আইনি বিপাকে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা। তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। অর্থাৎ মামলা চলাকালীন তাঁরা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। এবার তারকা দম্পতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা দায়ের করল মুম্বই অর্থনৈতিক অপরাধ শাখা (EOW)। অভিযোগকারী ব্যবসায়ী দীপক কোঠারির আইনজীবী একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণাদির নিরিখে ব্যবসায়ী দীপক কোঠারির সঙ্গে ৬০ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগে রাজ-শিল্পা দোষী সাব্যস্ত হয়েছেন।

EOW সাক্ষীর থেকে সংগৃহীত তথ্য ও প্রমাণ আদালতে জমা দিয়েছে। প্রতিরোধ আইনের অধীনে তারকা দম্পতির বিরুদ্ধে ওঠা মানি লন্ডারিং বা চাঁদাবাজির মামলাটি অপরাধে পরিণত হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে অভিযোগকারী দীপক কৌওঠারি আরও পদক্ষেপ নিতে পারেন, প্রয়োজনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) কাছে যেতে পারেন। তদন্ত এখনও অব্যাহত রয়েছে, যার ফলে আরও তথ্য বেরিয়ে আসতে পারে। সম্প্রতি বাবা থাকার কারণে রাজ-শিল্পা লন্ডনে যাওয়ার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু আদালত তাঁদের আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে। এবং দুজনকে ৬০ কোটি টাকা বা বিদেশে যাওয়ার জন্য ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে বলেছে।

ভারতীয় দণ্ডবিধির (IPC) ৪২০ ধারায় প্রতারণা এবং সম্পত্তি হস্তান্তরে অসৎভাবে প্ররোচিত করার অপরাধ সংজ্ঞায়িত করা হয়েছে। এই বিধানের অধীনে, যে ব্যক্তি কাউকে প্রতারণা করলে বা অসৎভাবে ভুক্তভোগীকে সম্পত্তি নিজের নামে করলে সংবিধান অনুসারে তাঁর সাত বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন ব্যবসায়ী দীপক কোঠারি। অভিযোগ অনুসারে, দম্পতি ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে কোঠারিকে একটি শপিং এবং অনলাইন খুচরো প্ল্যাটফর্ম বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে প্রায় ৬০ কোটি টাকা বিনিয়োগ করতে প্ররোচিত করেছিলেন। কিন্তু অভিযোগ, তহবিলগুলি বর্ণিত ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি, পরিবর্তে দম্পতি ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করেছিলেন। 

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল