নিস্তার নেই, চিন-পাকিস্তানের ডুবোজাহাজকে খুঁজে বের করে ধ্বংস করবে রোমিও

বুধবার ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় MH-60R 'রোমিও' বহুমুখী হেলিকপ্টার স্কোয়াড্রন, INAS 335 গোয়ার INS হানসা নৌ ঘাঁটিতে সামিল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে কোনও সময়ে শত্রুদেশের হামলার কবলে পড়তে পারে ভারতবর্ষ। পহেলগাঁও হামলা একটি উদাহরণ। যদিও ‘অপারেশন সিঁদুর’ অভিযান ২৬ জন ভারতীয় পর্যটককে নৃশংস হত্যার বদলা নিয়েছে। শত্রুদেশ গুলিকে বুঝিয়ে দিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা কতটা শক্তিশালী। তবে আরও শক্তিশালী এবং আধুনিক করার লক্ষ্যে ভারতের নৌবাহিনী ও বায়ুসেনা বাহিনীকে আরও উন্নত করা হচ্ছে, সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। এবার পাক ও চিনা শত্রুকে জব্দ করতে ভারতীয় নৌসেনায় যুক্ত হচ্ছে শক্তিশালী আমেরিকান হেলিকপ্টার রোমিও। বুধবার (১৭ ডিসেম্বর) ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় MH-60R ‘রোমিও’ বহুমুখী হেলিকপ্টার স্কোয়াড্রন, INAS 335 (অস্প্রে) গোয়ার INS হাঁসা নৌ ঘাঁটিতে সামিল হয়েছে। অনুষ্ঠানটি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে. ত্রিপাঠীর সভাপতিত্বে পরিচালিত হয়েছে। ভারতীয় নৌবাহিনীর আধুনিকী করণের জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০২০ সালে আমেরিকা থেকে কেনা হয়েছিল মোট ২৪টি MH-60R হেলিকপ্টার। যা এখনও পর্যন্ত দ্বিতীয় পূর্ণাঙ্গ স্কোয়াড্রন গঠন করেছে। প্রথম স্কোয়াড্রন, INAS 334, ২০২৪ সালের মার্চ মাসে কোচিতে সামিল হয়েছিল। হেলিকপ্টারগুলিকে নৌবাহিনীর সাবমেরিন- যুদ্ধ, অনুসন্ধান এবং উদ্ধার ক্ষমতায় কাজে লাগানো হবে। আজ সেই রোমিও হেলিকপ্টার নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে। তার আগে জেনে নিন বিশেষ MH-60R ‘রোমিও’ হেলিকপ্টারের বৈশিষ্ট্যগুলি…

MH-60R রোমিও বিশ্বের সবচেয়ে উন্নত মাল্টি-মিশন হেলিকপ্টারগুলির মধ্যে একটি। এটি তৈরি করেছে আমেরিকান কোম্পানি লকহিড মার্টিন। যা মার্কিন নৌবাহিনীর প্রাথমিক হেলিকপ্টার ছিল। এর মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে উন্নতমানের অস্ত্র, যেমন হেলফায়ার মিসাইল , মার্ক-৫৪ টর্পেডো, রকেট এবং মেশিনগান। রয়েছে সেন্সর এবং সোনার। যা গভীর সমুদ্রে শত্রু সাবমেরিন সনাক্ত করতে এক্সপার্ট। এছাড়া ইনফ্রারেড ডিভাইস রয়েছে। যা আত্মরক্ষার কাজে লাগবে। এই ডিভাইসটি কোনও রহস্যময়ী আলো দেখলেই সক্রিয় হয়ে যাবে। এছাড়া এটি ডেস্ট্রয়ার, ফ্রিগেট, আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্তের মতো বিমানবাহী রণতরী থেকে সহজেই উড়তে এবং অবতরণ করতে সক্ষম হবে। এছাড়া এটি একাধিক বহুমুখী কাজ করতে সক্ষম। যেমন, শত্রু সাবমেরিন শনাক্ত, জাহাজ আক্রমণ, সামুদ্রিক নজরদারি, অনুসন্ধান, উদ্ধার, সাইবার হুমকি প্রতিরোধ।

ভারত মহাসাগর অঞ্চলে (IOR) ক্রমবর্ধমান চিনা আক্রমণ রুখতে হেলিকপ্টারগুলিকে কাজে লাগানো হবে। নৌবাহিনীর কর্মকর্তারা বলছেন, হেলিকপ্টারগুলি দূরবর্তী অবস্থান থেকে শত্রু সাবমেরিনগুলিকে ট্র্যাক এবং আক্রমণ করতে সক্ষম, যা সমুদ্রে ভারতীয় জাহাজের নিরাপত্তা বৃদ্ধি করবে। পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারতের অপারেশন সিদুর অভিযান পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে নির্ভুল করেছিল। এই অভিযানে বিমান এবং ক্ষেপণাস্ত্র যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই অঞ্চলে উত্তেজনা এখন কমেছে, তবে হুমকি রয়ে গিয়েছে। তাই ভারতীয় নৌবাহিনী তাদের কার্যকলাপে আরও আধুনিকীকরণ আনার চেষ্টা করছে। ভারত মোট ২৪টি MH-60R হেলিকপ্টার পাবে, যার মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এই হেলিকপ্টারগুলি বৃহত্তর নৌ জাহাজে মোতায়েন করা হবে, যা ভারত মহাসাগরে ভারতীয় জাহাজগুলিকে আরও শক্তিশালী করবে।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল