‘আর কখনও হয়তো দেখতে পাবো না’, বাবাকে নিয়ে যন্ত্রণার কথা শোনালেন ইমরানের দুই পুত্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন আগেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিল। দীর্ঘ দিন তাঁর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের দেখা করতে না দেওয়াতে মৃত্যুর জল্পনা বাড়ে। তবে  কিছুদিন আগে জেলে ইমরান খানের সঙ্গে জেলে দেখা করতে যেতে দেওয়া হয় তাঁর বোনেদের। দেখা করে আসার পর বিস্ফোরক অভিযোগ করেছিলেন ইমরানের বোনেরা। দাদার উপর মানসিক নির্যাতন চালানোর অভিযোগ তুলেছিলেন। এবার বাবাকে নিয়ে যন্ত্রণার কথা শোনালেন ইমরানের দুই পুত্র। আশঙ্কা প্রকাশ করে বললেন তাঁরা হয়ত তাঁদের বাবাকে আর দেখতে পাবেন না।

রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে থাকা বাবারর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলেরা। কাসিম খান এবং সুলাইমান ইসা খানের মতে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে “অন্ধকূপে” বন্দী করা হয়েছে এবং “নির্যাতন করা হচ্ছে”। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, কাসিম বলেছেন তাঁর বাবা ইমরান খান জেলের যে ঘরে রয়েছেন তার অবস্থা খুবই ভয়াবহ এবং তার পরিবার হয়তো তাকে আর কখনও দেখতে পাবে না। কাসিমের কথায়, “তিনি দুই বছরেরও বেশি সময় ধরে একটি নির্জন জেল কক্ষে রয়েছেন যেখানে তিনি নোংরা পানি জল করছেন, তিনি হেপাটাইটিসে মারা যাওয়া বন্দীদের আশেপাশে থাকেন, পরিস্থিতি খুবই জঘন্য এবং তিনি যেকোনো মানুষের সংস্পর্শ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।”

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ফেরা অন্তঃসত্ত্বা সোনালির সঙ্গে দেখা করবেন অভিষেক

ইমরান পুত্র কাসিম আরও বলেন, “পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।” কাসিম এটাও অভিযোগ করেছেন যে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে “মানসিক নির্যাতন” করা হচ্ছে, এমনকি জেল রক্ষীদেরকেও তাঁর সঙ্গে দেখা করতে বা যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। আরেক ছেলে সুলাইমান বলেছেন, তাঁর বাবা প্রতিদিন ২৩ ঘন্টারও বেশি সময় “অন্ধকূপে” কাটান এবং সেই কক্ষের পরিস্থিতি সম্পূর্ণ নিম্নমানের এবং আন্তর্জাতিক আইন দ্বারা নির্ধারিত শর্ত পূরণ করে না। এই প্রসঙ্গে উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছেলেদের দাবির সঙ্গে বোন উজমা খান এই মাসের শুরুতে আদিয়ালা কারাগারে তাঁর সঙ্গে দেখা করার পর যা বলেছিলেন তার মিল রয়েছে। উজমা খান দাদার সঙ্গে দেখা করে বেড়িয়ে অভিযোগ করেছিলেন যে, ইমরান খান মানসিক চাপের মধ্যে রয়েছেন।

প্রসঙ্গত, ২০২২ সালে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ খুঁইয়েছিলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। ক্ষমতা হারানোর পরেই একের পর এক মিথ্যা মামলায় তাঁকে ফাঁসিয়ে দিয়েছে শাহবাজ শরিফের সরকার। ২০২৩ সালের অগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি ৭২ বছর বয়সী রাজনেতা। তোশাখানা মামলার পাশাপাশি কূটনৈতিক তারবার্তা ফাঁসের অভিযোগে ১০ বছর এবং আল-কাদির ট্রাস্টের সঙ্গে সম্পর্কিত একটি পৃথক দুর্নীতি মামলায় ১৪ বছর জেলের সাজা ঘোষণা করা হয়েছে।

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া