চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশ থেকে ফেরা অন্তঃসত্ত্বা সোনালির সঙ্গে দেখা করবেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট : দীর্ঘ ৬ মাস বাংলাদেশের জেলা আটকে থাকার পরে চলতি মাসের শুরুতেই দেশে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন। তাঁর সঙ্গে দেখা করার কথা কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ ডিসেম্বর অন্তঃসত্ত্বা সোনালি খাতুনের সঙ্গে দেখা করতে চলেছেন অভিষেক। সোনালি দেশে ফেরার পরেই ধন্যবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে।

জানা গিয়েছে, ৫ নভেম্বর বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন তিনি। কিন্তু ওই দিনেই বাড়িতে ফিরতে পারেননি। পরেরদিন সকালে মালদা মেডিক্যাল থেকে অ্যাম্বুল্যান্সে করে বীরভূমের পথে সোনালি। দীর্ঘ ছয় মাস বাংলাদেশের জেলে বন্দি থাকার পর দেশে ফিরেছেন সোনালি খাতুন। মালদা সীমান্ত দিয়ে তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। দেশে ফেরার পর মালদা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন অন্তঃসত্ত্বা সোনালি। সেখানে ট্রমা কেয়ারে শারীরিক পরীক্ষা করে হয়। সোনালি ও তাঁর ছেলের প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে ফিরেছেন তাঁরা। তারপরেই সোনালি ও তাঁর পরিবারের সঙ্গে শীঘ্রই দেখা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোনালী ও তাঁর সন্তানের দেশে ফিরে আসার খবরে খুশি ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি। অভিষেক জানিয়েছেন, বাংলার মানুষদের বিরুদ্ধে দিল্লির জমিদারদের অত্যাচারের কাছে মাথানত করেননি। বিজেপি আরও অনেক বাঙালিকে বেআইনিভাবে ফেরত পাঠিয়েছে। তাঁদের ফিরিয়ে আনার জন্য লড়াই অব্যাহত থাকবে।

বাংলায় কথা বলার জন্য ২৬ জুন সোনালি খাতুন সহ ৬ জনকে দিল্লি পুলিশ পুশ ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। বাংলাদেশের জেলে বন্দী ছিলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুন। অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই বাংলাদেশে গ্রেফতার হয়ে জেলেই ছিলেন ৬ জন। সোনালি ও তাঁর সন্তান ফিরে এলেও এখনো বাংলাদেশেই রয়েছেন সোনালির স্বামী সহ ৪ জন।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ