ফ্ল্যাট বরাদ্দ কেলেঙ্কারিতে গ্রেফতারের ভয়ে গা ঢাকা মন্ত্রীর, বন্ধ মোবাইল

১৯৯৫ সালের ফ্ল্যাট বরাদ্দ কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ার পর গ্রেফতারির ভয়ে এবার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করলেন মহারাষ্ট্রের প্রবীণ মন্ত্রী মানিকরাও কোকাটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৯৫ সালের ফ্ল্যাট বরাদ্দ কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ার পর গ্রেফতারির ভয়ে এবার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করলেন মহারাষ্ট্রের প্রবীণ মন্ত্রী মানিকরাও কোকাটে। মোবাইল বন্ধ তাঁর। মামলার আইনজীবীরা জানিয়েছেন, তিনি মামলার শুনানিতেও উপস্থিত ছিলেন না। আর এই মামলার দায় এড়াতেই তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে লুকিয়ে রেখেছেন বলে অভিযোগ। তবে তাঁর বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। যা তাঁর পালানোর বাকি পথ বন্ধ করে দিয়েছে। এই বিষয়ে অভিযোগকারীর আইনজীবী আশুতোষ রাঠোড় জানিয়েছেন, ‘রায়ের সময়ে দায়রা আদালতে উপস্থিত হয়ে কোকাটেকে আইনত জামিনের বন্ড জমা দিতে হত। কিন্তু তিনি কিছুই করেননি। অভিযুক্ত হওয়া সত্ত্বেও, তিনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজিরা হননি। আইনের চোখে ফাঁকি দেওয়ার জন্যে আমরা তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি।’ অভিযোগকারীর আইনজীবী আরও জানিয়েছেন, ‘ভারতীয় দণ্ডবিধির ৪১৮ ধারা অনুযায়ী, এ ধরণের কেলেঙ্কারি প্রমাণিত হলে গ্রেফতার বাধ্যতামূলক হয়ে যায়। আর তিনি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তবে আমাদের করা তাঁর বিরুদ্ধে আবেদনটি এখন বিচারাধীন, তবে প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হবে। তিনি পালিয়ে নিস্তার পাবেন না।’

এই মূহুর্তে কোকোটেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি সকল যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। গ্রেফতারির ভয়ে নিজেকে আড়ালে রেখেছেন। কারো সঙ্গে যোগাযোগ করছেন না। বিশেষত, রায়দানের সময় আদালতে কোকাটে-এর অনুপস্থিতি তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মামলাটিকে আরও শক্তিশালী করে তুলেছে। ইতিমধ্যেই বোম্বে হাইকোর্টে বিষয়টি জানানো হয়েছে। আইনজীবী আশুতোষ রাঠোড় বলেছেন, ‘আমরাই প্রথম হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম এবং স্পষ্টভাবে বলেছিলাম রায় ঘোষণার সময় অভিযুক্তকে আদালতে উপস্থিত থাকতে হবে। মুখ্যমন্ত্রীর উচিত স্বতঃপ্রণোদিতভাবে কোকাটেকে বরখাস্ত করা।’

প্রসঙ্গত, ১৯৯৫ সালে মানিকরাও কোকাটের বিরুদ্ধে বরাদ্দ বন্যাত্রাণ কেলেঙ্কারির অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন প্রাক্তন মন্ত্রী তুকারাম দিঘোল। যিনি মানিকরাও কোকাটে এবং তার ভাইয়ের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছিলেন। প্রসিকিউশন অভিযোগ করেছে যে, কোকাটে ভাইয়েরা জালিয়াতার টাকা আত্মসাৎ করেও দাবি করেছিলেন যে তাদের কাছে কোনও সম্পত্তি নেই। তবে তদন্তে সবটা প্রমাণিত হয়। তবে কোকাটে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু দায়রা আদালত সবটা প্রত্যাখান করে।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল