‘‌অনুপ্রবেশের কথা বলে বাংলাকে অপমান, বিজেপি নেতাদের কান ধরে ক্ষমা চাওয়া উচিত’‌, তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় এসআইআর করার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে নাম বাদ গিয়েছে ৫৮ লক্ষ ভোটারের। কিন্তু নির্বাচন কমিশন একবারও উল্লেখ করেনি বাদ যাওয়া নামের মধ্যে রয়েছে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী। অথচ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার দাবি করে এসেছেন, ১ কোটির বেশি রোহিঙ্গা এবং অনুপ্রবেশ করা মুসলিমদের নাম বাদ যাবে। সুতরাং তাঁর দাবি মিলল না। কার্যত খারিজ করে দিল নির্বাচন কমিশন। এবার নাম না করে বিরোধী দলনেতা–সহ অন্যান্য বিজেপি নেতাদের তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে খসড়া তালিকা প্রকাশের পর কোনও রোহিঙ্গার তথ্য প্রকাশ করেনি নির্বাচন কমিশন। এতেই চাপে পড়ে গিয়েছে বিজেপি। এবার তা নিয়ে তুলোধনা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের খসড়া তালিকাকে হাতিয়ার করে অভিষেকের তোপ, ‘‌এক কোটি রোহিঙ্গা নাকি বাদ যাবে। কোথায় গেল? কতজন বাংলাদেশি ধরা পড়ল? দেড় দুই শতাংশ নাম তো সব রিভিশনেই বাদ যায়। সেখানে এটা তো স্পেশাল রিভিশন। সেই অনুপাতেই কিছু নাম বাদ পড়েছে। এক কোটি নাম বাদ যেতে চলেছে বলে দাবি করা হচ্ছিল। যদি কিছু বলার থাকে তাহলে সরকারিভাবে বলুক। অনুপ্রবেশ নিয়ে বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে অপমান করেছেন, তাঁদের ক্যামেরার সামনে এসে কান ধরে ক্ষমা চাওয়া উচিত। আর যে সকল বিএলও এসআইআর প্রক্রিয়ার জন্য প্রাণ হারিয়েছেন তার জন্য দায়ী নির্বাচন কমিশন।’‌

অন্যদিকে একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রকে বিঁধেছেন অভিষেক। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও কেন্দ্র একশো দিনের কাজ শুরু করেনি বলে ডায়মন্ডহারবারের সাংসদের অভিযোগ। বাংলাকে পরিকল্পনা করে বঞ্চনা করা হচ্ছে এবং এই প্রকল্প বাবদ বাংলার ৫২ হাজার কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছেন বলে অভিযোগ করেন অভিষেক। একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে মিটিয়েছে বলে তাঁর দাবি। এই বিষয়ে অভিষেকের বক্তব্য, ‘‌অনুপ্রবেশের কথা বলে বাংলাকে যে বিজেপি নেতারা অপমান করেছেন, তাঁদের ক্যামেরার সামনে এসে কান ধরে ক্ষমা চাওয়া উচিত।’‌

এছাড়া বিএলওদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেন অভিষেক। আজ, বুধবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের কথায়, ‘ফর্ম আপলোড করার ক্ষেত্রে অ্যাপ পরিচালনার প্রশিক্ষণ বিএলওদের দেওয়া হয়নি।’‌ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, বাংলার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের বিষয় সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলায় কংগ্রেসের সংগঠন দুর্বল। তৃণমূলকে জেতার জন্য কংগ্রেসের সঙ্গে জোট করার প্রয়োজন নেই। একার ক্ষমতায় তৃণমূল আবার ক্ষমতায় আসবে। এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল আরও শক্তিশালী হয়ে ফিরবে।’‌

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে