কথা কাটাকাটি থেকে তীব্র বচসা! ফলতায় প্রতিবেশীর হাতে খুন পড়শি

Share:

নিজস্ব প্রতিনিধি, ফলতা : ২ প্রতিবেশীর মধ্যে অশান্তি থেকে শুরু তীব্র বচসা। তারজেরে প্রাণ হারালেন ১ ব্যক্তি। মৃত ব্যক্তি আহম্মদ আলি ফলতার বাসিন্দা। তার বিরুদ্ধে আগে অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। এবার প্রতিবেশীর হাতেই মৃত্যু হল তার। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ফলতা থানার গোপালপুর এলাকার বাসিন্দা আহম্মদ আলি (Ahmed Ali) ও প্রতিবেশী আকবর খাঁ-র (Akhbar khan) পরিবারের মধ্যে বচসা শুরু হয়। ধীরে ধীরে সেই বচসা তীব্র আকার ধারণ করে। ওই সময় আচমকাই আকবর খাঁ-র পরিবারের সদস্যরা আহম্মদ আলিকে আটকাতে মাথায় রড দিয়ে মারে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন আহম্মদ আলি। গ্রুত তাংরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফলতা থানার পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে।

আহম্মদ আলির পরিবারের অভিযোগের ভিত্তিতে এই খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তি আহম্মদ আলির বিরুদ্ধে আগে অপরাধমূলক কাজ করার অভিযোগ রয়েছে। কিন্তু কা কারণ বচসা শুরু হয়েছিল, কেনই বা আচমকা রড দিয়ে আঘাত করা হয়েছে, সবটাই জানার চেষ্টা করা হচ্ছে। তদন্তের জন্য দুই পরিবারকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় গ্রেফতার হওয়া ৩ জন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, আগেও ২ পক্ষের মধ্যে অশান্তি ঝামেলা হয়েছিল কিনা জানার চেষ্টা করছেন ফলতার পুলিশ আধিকারিকরা।

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ