ঘোমটা খোলা বিতর্ক: পাকিস্তানি ডনের হুমকির পরেই নীতীশের নিরাপত্তা বাড়ানো হল

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: সরকারি চাকরির নিয়োগপত্র নিতে আসা এক মুসলিম মহিলা চিকি‍ৎসকের হিজাব টেনে খুলে দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রশাসনের শীর্ষ পদে থেকে তাঁর ওই আচরণ গোটা দেশেই নিন্দার মুখে পড়েছে। খোদ কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টির হুমকির পরেই বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিরাপত্তা বাড়ানো হয়েছে নীতীশের। খোদ বিহার পুলিশের ডিজি ও এডিজি (এসএসজি) বিশেষ নজর রাখছেন নিরাপত্তা ব্যবস্থার দিকে।

বিহার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, হিজাব বিতর্কে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। বেশ কয়েকটি উগ্র মুসলিম সংগঠন বদলা নিতে মুখ্যমন্ত্রীর উপরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই আপাতত নীতীশ কুমারের ঘিরে থাকা নিরাপত্তা বলয় আরও নিশ্ছিদ্র করা হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাত নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে সব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর যোগদানের আমন্ত্রণ আসছে, সেখানকার উদ্যোক্তাদের নিয়ে বিশেষ খোঁজখবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার (১৫ ডিসেম্বর) পটনায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক সরকারি অনুষ্ঠানে আয়ুষ চিকি‍ৎসকদের  হাতে সরকারি হাসপাতালে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। আনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সব ঠিকঠাকই ছিল। কিন্তু এক মুসলিম মহিলা তরুণী চিকি‍ৎসককে দেখে নিজের বিকৃত মানসিকতাকে লুকোতে পারেননি বিহারের মুখ্যমন্ত্রী। নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার পর আচমকাই ওই তরুণী চিকি‍ৎসকের হিজাবের দিকে ইঙ্গিত করেন। তার পরে সবাইকে চমকে দিয়ে তরুণীর হিজাব টেনে খুলে দেন। তরুণী থেকে শুরু করে সবাই অপ্রস্তুত অবস্থায় পড়ে যান। কিন্তু মুসলিমদের ধর্মাচারণে আঘাত করেও নির্লজ্জের মতো দাঁত বের করে হাসতে থাকেন নীতীশ ও তাঁর পাশে থাকা দুই আধিকারিক। অথচ ওই সময়ে মঞ্চে থাকা বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে খানিকটা বিড়ম্বিত লাগছিল।

নিমিষেই নীতীশের ওই কুকীর্তির ভিডিও ভাইরাল হয়ে যায়। কংগ্রেসের তরফে ‘এক্স’ হ্যান্ডলে ওই ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘বিহারে প্রশাসনের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি প্রকাশ্যে এমন জঘন্য কাজ করেছেন। একবার ভাবুন তো, রাজ্যে মহিলারা কতটা নিরাপদ থাকবেন?’ নীতীশের পদত্যাগের দাবি জানিয়ে লেখা হয়েছে, ‘এই লজ্জাজনক আচরণের জন্য নীতীশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই জঘন্য কাজ ক্ষমার অযোগ্য।”

 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি