ঢাকায় রবীন্দ্র চর্চা কেন্দ্র ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-আগুন‌ ইসলামি জঙ্গিদের

ক্ষোভ-রোষে ঢাকায় অবস্থিত বাঙালি রবীন্দ্র চর্চা কেন্দ্র ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর চালাল ইসলামি জঙ্গিরা। রাগে ছিঁড়ে দিল ছায়ানটের প্রতিষ্ঠাতা সানজিদা খাতুনের ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে উত্তাল বাংলাদেশ। ক্ষোভ-রোষে ঢাকায় অবস্থিত বাঙালি রবীন্দ্র চর্চা কেন্দ্র ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর চালাল ইসলামি জঙ্গিরা। রাগে ছিঁড়ে দিল ছায়ানটের প্রতিষ্ঠাতা সানজিদা খাতুনের ছবি। হামলা-ভাঙচুর চালিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনের ছায়ানট ভবনে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর মৃত্যু হয়েছে বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ায় মূল পাণ্ডা শরিফ ওসমান হাদির। যার মৃত্যুতে আগামিকাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হাদির মৃত্যুর খবর পাওয়ার পরেই বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের উপর আক্রমণ শুরু করেছে ইসলামি জঙ্গিরা। গতকাল রাত থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ। বৃহ্স্পতিবার মধ্যরাতের পর একদল বিক্ষোভকারী ধানমন্ডির সাততলা ছায়ানট ভবনের বিভিন্ন তলায় গিয়ে প্রতিটি কক্ষে ভাঙচুর চালায়। গুঁড়িয়ে ফেলে এই সাংস্কৃতিক ভবনের প্রতিটি বাদ্যযন্ত্র ও শিল্প কর্ম।

পাশাপাশি শিল্পমহলের কাগজপত্র ছিঁড়ে ফেলা হয়। মুখ কাপড় দেওয়া জঙ্গিরা বিভিন্ন তলায় ভাঙচুর চালানোর পর ভবনের সামনে আগুন লাগিয়ে দেয়। যদিও ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। যার ফলে বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় বাঙালির সাংস্কৃতিক জাগরণের নেতৃত্ব দেওয়া এই সংগঠনটি। এই ঐতিহ্যবাহী ভবনে হামলার বিভিন্ন ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা গিয়েছে, বিক্ষোভকারীরা দলে দলে ভবনের প্রতিটি কক্ষে ঢুকে ভাঙচুর চালাচ্ছে। সংগঠনের নামফলক ছিঁড়ে দেওয়া হয়। একটি বেসরকারি টিভিতে চলা লাইভ প্রোগ্রাম চলাকালীন প্রতিটি কক্ষ ভেঙে চুরমার করা হয়। চ্যানেল ২৪-এর পুরো মনিটরিং সিস্টেম, লাইট ও ফ্যান ভেঙে ফেলা হয়। এই ভবনের প্রতিটি তলায় থাকা সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং সেখানে পরিচালিত বিদ্যালয়ের সবগুলি কক্ষে থাকা আসবাব ভেঙে ফেলা হয়।

এমনকী ভাঙচুরের সময় হামলাকারীদের বলতে শোনা যায় ‘ভারতীয় সংস্কৃতি চর্চার’ কোনো জায়গা নেই বাংলাদেশে। ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও আগুন দেওয়ার কিছুক্ষন পরেই ছায়ানটে হামলা করে ইসলামি জঙ্গিরা। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার পর ‘ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের’ ক্লাসগুলি স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে। ১৯৬১ সালে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের জন্ম। এরপর থেকে বিভিন্ন সময়ে ইসলাম জঙ্গিদের হামলার শিকার হচ্ছে এই শিল্প প্রতিষ্ঠানটি। ২০০১ সালে ভয়াবহ এক বোমা হামলার শিকার হয়েছিল। যেখানে ১০ জনের মৃত্যু হয়েছিল।তবুও দমে যায়নি ছায়ানট। ওয়াহিদুল হক ও সানজিদা খাতুনের নেতৃত্বে এগিয়ে যায় সাংস্কৃতিক কর্মকাণ্ড। কিন্তু গতকাল প্রয়াত প্রতিষ্ঠাতা সানজিদা খাতুনের ছবিও ছিঁড়ে দেয় জঙ্গিরা। যাতে স্পষ্ট, বাংলাদেশে হিন্দু বা হিন্দুদের কোনও শিল্পের কোনও জায়গা নেই।

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার