হাসিনা জমানার মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ পাকিস্তানপন্থী জঙ্গিদের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা জুলাই আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পাণ্ডা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে অগ্নিগর্ভ বাংলাদেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা জুলাই আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পাণ্ডা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে অগ্নিগর্ভ বাংলাদেশ। অগ্নিসংযোগে পুড়িয়ে দেওয়া হল শেখ হাসিনা জমানার প্রাক্তন মন্ত্রী বীর বাহাদুরের বাড়ি। সেই বৈষম্য বিরোধী গণআন্দোলনের দৃশ্য পরিস্ফুটিত। বৃহস্পতিবার সিঙ্গাপুরের অস্ত্রোপচারের শেষে মৃত্যু হয়েছে হাদির। যাঁকে ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ করা হয়েছিল। ঢাকার দুটি হাসপাতালে ভর্তি করানো হলেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গতকাল অস্ত্রোপচারের পরেই মৃত্যু হয়েছে হাদির। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উত্তাল বাংলাদেশ। দাবি ভারতে লুকিয়ে রয়েছে হাদি হত্যাকারীরা। গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশনার কার্যালয়ে হয়ে বিক্ষোভ দেখিয়েছেন ইসলামি জঙ্গিরা। তাঁদের যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে ততক্ষণ ভারতীয় দূতাবাসের কার্যালয় বন্ধ থাকবে। অর্থাৎ আবারও বাংলাদেশী মুসলিমদের ক্ষোভে সেখানে অবস্থানরত হিন্দুরা।

ইতিমধ্যেই জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে পাকিস্তানপন্থী জঙ্গিরা। বাঙালি সংস্কৃতি ভবন ছায়ানটের সাততলা ভবন ভাঙচুর করা হয়েছে। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের উপর আক্রমণ করছে ইসলামি জঙ্গিরা। সব মিলিয়ে উত্তাল বাংলাদেশ। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানার মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বিক্ষোভের সময় রাজারমাঠ এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রাক্তন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাড়িতে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখান পাকিস্তানপন্থী জঙ্গিরা। বিক্ষুব্ধ ছাত্র-জনতা হাদির মৃত্যুর জন্য বীর বাহাদুর উশৈসিংকে দায়ী করেছে। তাঁকে গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়ার পর তাঁর বাড়ি পুড়িয়ে দেয়। এরপর বান্দরবান জেলা শহরে বিক্ষোভ দেখায় জঙ্গির দল। বান্দরবান বাজারের ট্রাফিক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। যদিও বীর বাহাদুরের বাড়িতে আগুন দিয়ে দেওয়ার ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এই অগ্নিকাণ্ডে প্রাক্তন মন্ত্রীর বাড়ির অধিকাংশ অংশ পুড়ে গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।

এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি, যুবশক্তি ও সাধারণ ছাত্রজনতা। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ টঙ্গী কলেজগেট এলাকা থেকে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সফিউদ্দিন রোড, হোসেন মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ইসলামি জঙ্গিরা। তখনই বিক্ষুব্ধরা মহাসড়কে আগুন জ্বালিয়ে দেয়। যার ফলে ঢাকা-ময়মনসিংহের সড়কগুলিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার