ইসলামি জঙ্গি হাদির জন্য প্রার্থনা সভার অনুমতি দিল না সিঙ্গাপুর সরকার

সিঙ্গাপুরে হচ্ছে না ইসলামি জঙ্গি হাদির জন্য প্রার্থনা সভা। ভোটে প্রচারে গিয়ে গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছিলেন ইসলামি জঙ্গি শরিফ ওসমান বিন হাদি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সিঙ্গাপুরে হচ্ছে না ইসলামি জঙ্গি হাদির জন্য প্রার্থনা সভা। ভোটে প্রচারে গিয়ে গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছিলেন ইসলামি জঙ্গি শরিফ ওসমান বিন হাদি। জানা যায়, মোটরসাইকেলটি নিয়ে এসে দুই জঙ্গি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির মাথায় গুলি ছুঁড়ে পালায়। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। টানা ৬ দিনের লড়াইয়ের পর গতকাল অস্ত্রোপচার শেষে মারা যান হাদি। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসা মাত্রই অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। হিন্দুদের উপর ক্ষোভ উগরে দেয় ইসলামি জঙ্গিরা। গতকাল রাত থেকে জায়গায় জায়গায় বিক্ষোভ, হামলা চালায় জঙ্গিরা। হিন্দুদের উপর আক্রমণ শানায়।

জানা যায়, গতকাল রাত পৌনে ১০ টা নাগাদ মারা গিয়েছেন হাদি। তবে হাদির প্রার্থনা সভা সিঙ্গাপুরে আয়োজন হওয়ার কথা থাকলেও তার অনুমতি দেয়নি সিঙ্গাপুর সরকার। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন এই তথ্যটি নিশ্চিত করেছেন। তবে তাঁর দেহ বাংলাদেশে আনা হবে কিনা, তাও জানা যায়নি।হাইকমিশন জানিয়েছে, ‘সম্মানিত প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি মারা গিয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ার জন্যে তাঁর প্রার্থনা সভার অনুষ্ঠানে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না।

হাইকমিশন একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া সিঙ্গাপুর প্রবাসীকে সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ করেছেন। গতকাল বৃহস্পতিবার হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চ জানিয়েছিল যে, হাদি প্রার্থনাসভা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। কিন্তু তার অনুমতি দেয়নি সরকার। গোয়েন্দা সূত্রের খবর, গতবছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ভারত ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে ইনকিলাব মঞ্চ নামে এক সংগঠন গড়ে তুলেছিলেন হাদি। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে আসতেই ভোট প্রচারে বের হন হাদি, আর ১২ ডিসেম্বর সেই ভোট প্রচারে গিয়েই গুলিবিদ্ধ হন হাদি। তবে হাদির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বাংলাদেশ রণক্ষেত্রের রূপ নিয়েছে।

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার