চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাদির মৃত্যুর পর বাংলাদেশে মাসুদ আজহারের জয়েশের দায়িত্ব পেলেন আইএস জঙ্গি হাসিনুর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিযবুত তাহরীর জঙ্গি শরিফ ওসমান হাদির মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই বাংলাদেশে পাক জঙ্গি সংগঠন জয়েশ মহম্মদের দায়িত্ব পেলেন প্রাক্তন সেনা কর্মী তথা আইএস জঙ্গি হাসিনুর রহমান। তাকে সহযোগিতা করবেন বাংলাদেশ সেনার প্রাক্তন কর্নেল আব্দুল হক ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রেহমানি।

সূত্রের খবর, গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের হাসপাতালে হাদির মৃত্যুর পরেই বাংলাদেশে সংগঠনের দায়িত্ব কাকে দেওয়া যায় তা নিয়ে জামায়াত ইসলামীর তিন নেতা মিয়া গোলাম পরোয়ার, শাহরিয়র কবির ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকারের প্রধান কৌঁসুলি তাজুল ইসলামের সঙ্গে কথা বলেন মাসুদ আজহারের ডান হাত ইলিয়াস কাশ্মীরী। তিন জনেই হাদির বিকল্প হিসাবে প্রাক্তন সেনা কর্মী হাসিনুরকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেন। এর পরেই হাসিনুরকে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়ে রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি, সনজিদা খাতুন প্রতিষ্ঠিত ছায়ানট-সহ মুক্তিযুদ্ধের সমর্থকদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন হাসিনুর। সেই নির্দেশের পরেই আসরে নামে জয়েশের জঙ্গিরা। ঢাকা-সহ বিভিন্ন জায়গায বাংলাদেশের পতাকার পাশাপাশি আইএসের পতাকা লাগিয়ে তাণ্ডব চালাতে শুরু করেছে।

জয়েশের বাংলাদেশের কমান্ডারের দায়িত্ব পাওয়া হাসিনুর সেনাবাহিনীতে থাকার সময়ে ভারত বিরোধী জেহাদে সামিল হওয়ার জন্য জওয়ানদের মগজধোলাইয়ে জড়িত ছিলেন। তিনি মেজর সৈয়দ জিয়াউল হকের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনা জমানায় ২০১১ সালের সেনা অভ্যুত্থান ঘটানোর চেষ্টায় ছিলেন প্রচেষ্টার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত। ওসামা বিন লাদেনের আল-কায়েদার সহযোগী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন। ময়মনসিংহে বাংলাদেশ সেনার প্রশিক্ষণ শাখায় থাকার সময়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চুরি করে জঙ্গিদের সরবরাহের অভিযোগ উঠেছিল।প্রায় ১৮ মাস রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। নিখোঁজ থাকার সময়েই তাকে সেনা থেকে বরখাস্ত করা হয়। গত বছরের জুলাই-অগস্টে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়ে ফের সক্রিয় হন। ওই সময়ে জামায়াতে ইসলামীর সন্ত্রাসীদের স্নাইপার রাইফেল চালানোর প্রশিক্ষণ দিয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ