বাড়িতে শুধু বিরিয়ানি নয় বানান বিরিয়ানি মশলাও, রইল রেসিপি

বাড়িতে বিরিয়ানি বানানোর পাশাপাশি আপনার রান্নাঘরে মজুত সমস্ত উপকরণ দিয়ে নিজেই ভেজালহীন বিরিয়ানি মশলা বানিয়ে ফেলতে চান তাহলে চটজলদি দেখে নিন এই রেসিপি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘বিরিয়ানি’, আহা নাম শুনলেই যেন জিভে জল এসে যায়। ছুটির দিনে কিংবা পিকনিকে নিজের হাতে বাড়িতে বিরিয়ানি বানিয়ে ফেলা এখন খুব সহজ। তবে বিরিয়ানি বানাতে যে উপকরণটির এক মুখ্য ভূমিকা থাকে তা হল বিরিয়ানি মশলা। বিরিয়ানির মশলা ছাড়া বিরিয়ানি বানানো অসম্ভব। তাই আপনি যদি বাড়িতে বিরিয়ানি বানানোর পাশাপাশি আপনার রান্নাঘরে মজুত সমস্ত উপকরণ দিয়ে নিজেই ভেজালহীন বিরিয়ানি মশলা বানিয়ে ফেলতে চান তাহলে চটজলদি দেখে নিন এই রেসিপি। 

উপকরণঃ

শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা- ৩টি

গোটা ধনে- ২-৩ টেবিলচামচ

তেজপাতা- ৫টি

জিরে- ১ টেবিল চামচ

শাহি জিরে- ১ টেবিলচামচ

জয়ত্রী- ১ টেবিল চামচ

দারুচিনি- ২ টি

লবঙ্গ- ১ চা চামচ

কালো এলাচ- ৩টি

মৌড়ি- ১ তেবিলচামচ

হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ

জায়ফল-১/২ চা চামচ

স্টার আনিস- ২টি

এলাচ-১০টি

গোটা গোলমরিচ- ১ টেবিলচামচ

প্রণালীঃ বিরিয়ানির মশলা বানানোর জন্য প্রথমে প্রতিটা উপকরণ শুকোনো খোলায় ভেজে নিন ভালোভাবে। অবশ্যই প্রতিতা উপকরণ আলাদা আলাদা ভাজার চেষ্টা করবেন। প্রথমে পাত্রে তেজপাতা ও শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে ভেজে নিন। হালকা বাদামি হয়ে এলে তুলে রেখে পাত্রে একে একে এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, কালো এলাচ, এলাচ, স্টার আনিস, গোটা গোলমরিচ দিয়ে কম আঁচে ভেজে নিন। এই উপকরণগুলি ভাজা হয়ে গেলে নামিয়ে এবার পাত্রে জিরে, শাহি জিরে, মৌড়ি দিয়ে কম আঁচে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে নামিয়ে নিন। 

সমস্ত উপকরণ আভেন থেকে নামিয়ে ঠান্ডা হয়ে এলে একসঙ্গে নিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। হয়ে গেলে একটি ভালো কৌটো নিয়ে তাতে হলুদ গুঁড়ো ও জায়ফল গুঁড়ো মিশিয়ে কৌটোর মুখ ভালো করে বন্ধ করে রাখুন। খেয়াল রাখবেন যাতে হাওয়া না ঢুকতে পারে। 

কোন বিরিয়ানির জন্য কতটা বিরিয়ানি মশলা ব্যবহার করবেন-

চিকেন বিরিয়ানিতে ১ কেজি মুরগির মাংসে ব্যবহার করুন ১ টেবিলচামচ বিরিয়ানি মশলা।

মটন বিরিয়ানির জন্য ১ কেজি খাসির মাংসে ব্যবহার করুন ২ টেবিলচামচ বিরিয়ানি মশলা। এছাড়াও, অন্য ধরণের বিরিয়ানি বানালে তাতে অথবা পোলাও বা চালের কোনও অন্য পদ বানালে এক্সপেরিমেন্ট করতে ব্যবহার করতে পারেন আপনার বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের