দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হার্দিক-তিলকের বিধ্বংসী ব্যাটিং, প্রোটিয়াদের জিততে চাই ২৩২ রান

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: প্রহারেণ ধনঞ্জয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বোলারদের পিটিয়ে কার্যত ছাতু করলেন হার্দিক পাণ্ড্য-তিলক ভার্মারা। দু’জনের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৩১ রান তুলেছে টিম ইন্ডিয়া। সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে দক্ষিণ আফ্রিকাদের। আর তার জন্য আইডেন মার্করামদের চাই ২৩২ রান।

এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক। প্রথম একাদশে তিন বদল নিয়ে মাঠে নেমেছিলেন সূর্য যাদবরা। চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়া শুভমন গিলের পরিবর্তে সিরিজে প্রথমবার সুযোগ পান   সঞ্জু স্যামসন। আর কুলদীপ যাদব ও হর্ষিত রানার পরিবর্তে ঢোকেন যশপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর। শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি অভিষেক। ২১ বলে ৩৪ রান করে করবিন বসের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৬৭।

এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সঞ্জু ও তিলক। দশম ওভারে জর্জ লিন্ডের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন সঞ্জু। আউটের আগে করে যান ২২ বলে ৩৭। চার নম্বরে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট হাতে ফের ব্যর্থ হন। করবিন বসের বলেই মাত্র পাঁচ রান করে আউট হন। এক প্রান্ত আগলে থাকা তিলক ৩০ বলে সাতটি চার ও একটি ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে নিজের ষষ্ঠ অর্ধশতরান তুলে নেন। পাঁচ নম্বরে নেমে তাণ্ডব শুরু করে দেন হার্দিক পাণ্ড্য। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ের মুখে পড়ে নিয়ন্ত্রণ হারান প্রোটিয়া বোলাররা। মাত্র ১৫ বলেই অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন দুই ব্যাটার। চারটি চার ও পাঁচটি বিশাল ছক্কার সাহায্যে ১৬ বলেই অর্ধশতরান করেন হার্দিক। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে বার্টমানের বলে সাজঘরে ফেরেন তিনি। ২৫ বলে ৬৩ রানের বিধ্বংসি ইনিংস খেলেন। শিবম দুবেও নেমে ধুমধাড়াক্কা ব্যাটিং করতে শুরু করে দেন। শেষ ওভারে রানআউট হন তিলক। সাজঘরে ফেরার আগে ৪২ বলে ৭৩ রান করেন। শেষ পর্যন্ত ২৩১ রান তোলে টিম ইন্ডিয়া। তিন বলে ১০ রান করে অপরাজিত থাকেন শিবম।

Published by:

Share Link:

More Releted News:

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ