ইসলামি জঙ্গি হাদির শেষকৃত্যে উঠল মোদি বিরোধী শ্লোগান, কুশপুতুল দাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আততায়ীর গুলিতে নিহত ইসলামি জঙ্গি শরিফ ওসমান বিন হাদির শেষকৃত্যে উঠল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী শ্লোগান। আজ শনিবার (২০ ডিসেম্বর) প্রিয় নেতার শেষকৃত্যে যোগ দিতে ঢাকার শাহবাগ চত্বরে জড়ো হয়েছিলেন ইসলামি জঙ্গিরা। ওই সমাবেশ থেকেই শ্লোগান ওঠে, ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘মোদি না হাদি? হাদি হাদি’। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রীর কুশপুতুলও দাহ করেন ইসলামি জঙ্গিরা।

গত ১২ ডিসেম্বর ভোটপ্রচারে বেরিয়ে সতীর্থ ফযসাল করিম মাসুদের হাতেই গুলিবিদ্ধ হন ভারতকে টুকরো করতে চাওয়ার অন্যতম ষড়যন্ত্রকারী তথা পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই মহম্মদের বাংলাদেশ শাখার ভারপ্রাপ্ত শরিফ ওসমান বিন হাদি। এক সময়ে জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা হাদি, গত বছর ৫ অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরেই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে ইনকিলাব মঞ্চ নামে ভারত বিরোধী সংগঠন গড়ে তুলেছিলেন। সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে গ্রেটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছিলেন। গুলিবিদ্ধ হাদিকে বাঁচাতে জলের মতো টাকা খরচ করেছিল পাকিস্তানি ভৃত্য মোল্লা ইউনূসের সরকার। যদিও শেষ রক্ষা হয়নি। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার খলনায়ক গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান।

গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছয় ইসলামি জঙ্গি হাদির মরদেহ। এদিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ নমাজ আদায় করা হয় বাংলাদেশকে তালিবান রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখা নেতার। আর প্রিয় জঙ্গি নেতাকে শেষ বার দেখতে জড়ো হয়েছিলেন ভারত বিরোধী ইসলামি জঙ্গিরা। দক্ষিণ প্লাজায় নমাজে অংশ নেওয়ার আগে শাহবাগ চত্বরে জড়ো হন ইনকিলাব মঞ্চের সদস্য এবং জামায়াতে ইসলামীর সন্ত্রাসীরা। সেখানেই মোদির নামে অকথ্য ভাষায় গালিগালাজ করেন হাদির লিভ ইন পার্টনার তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের  সমাজসেবা বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনুম জুমা। সেই সঙ্গে শ্লোগান তোলেন, ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘মোদি না হাদি? হাদি হাদি’। গলা মেলান অন্যান্য জঙ্গিরাও। এর পরেই দাহ করা হয় মোদির কুশপুতুল। ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি তদারকি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলেরও কুশপুতুল দাহ করা হয়।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির