ছুটির সন্ধ্যায় বানিয়ে নিন চট্টগ্রামের জনপ্রিয় কলাপাতায় মোড়া ‘আতিক্কা পিঠা’

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই সন্ধ্যা হলেই রান্নাঘরে পিঠের গন্ধ। শহরের দিকে পিঠে করার না থাকলেও এখনও গ্রাম বাংলার মা-কাকিমারা নিয়ম করে করেন পিঠে-পুলির উৎসব। এপার বাংলার মতো ওপার বাংলারও বেশ এমন কিছু পিঠে রয়েছে যা অত্যন্ত জনপ্রিয়। ভাপা, চিতই, পাটিসাপটা, দুধ পিঠে এগুলি তো দুই বাংলারই জনপ্রিয় পদ। তবে ‘আতিক্কা পিঠা’ বাংলাদেশের একটি জনপ্রিয় রেসিপি। স্বাদ যেমন আলাদা, নামও অদ্ভুত। বিন্নি চাল, কলা আর কলাপাতা দিয়ে তৈরি হয় সুস্বাদু এই পদ। কীভাবে বানাবেন   রইল রেসিপি।

উপকরণ

বিন্নি চাল
দেশি কলা – ৫ থেকে ৬টি
নারকেল (কুচি ও কোরানো)
গুড়/চিনি
গুঁড়ো দুধ
সামান্য লবণ
কলাপাতা

পদ্ধতি

এই পিঠা বানানো একেবারে সহজ। প্রথমে বিন্নি চাল ভালো করে ধুয়ে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এতে চালের দানা নরম হবে। সারারাত ভিজিয়ে রাখলে আরও ভালো হবে। তারপর চাল থেকে জল ঝড়িয়ে নিন। এরপর কলার খোসা ছাড়িয়ে ভালোভাবে চটকে নিন। তার সঙ্গে মেশান গুড় বা চিনি, নারকেল কুচি, কোরানো নারকেল, গুঁড়ো দুধ এবং স্বাদের জন্য এক চিমটি লবণ। সব শেষে সবশেষে কলা, গুড় ও নারকেলের এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিন ভেজানো চাল। এটাই হল আতিক্কা পিঠার আসল মণ্ড। তারপর কলাপাতা ধুয়ে নিন। প্রয়োজনমতো টুকরো করে পাতার মাঝখানে মিশ্রণ লম্বা করে পাটিসাপটার মতো ভাঁজ করে নিন। খেয়াল রাখবেন ভাপ দেওয়ার সময় যাতে খুলে না যায়। কলাপাতার মোড়কেই আসবে আসল স্বাদ।

এরপর রাইসকুকার বা যেকোনো পাত্রে জল বসান। জল ফুটতে শুরু করলে তার স্টিমার বসিয়ে সেখানে পিঠের মোড়কগুলি রেখে প্রায় ৩০ মিনিট ভাপ দিন। ধীরে ধীরে পিঠে সেদ্ধ হবে। কড়া থেকে থেকে নামিয়ে একটু ঠান্ডা হলে পরিবেশন করুন। কলাপাতার মোড়ক খুললেই বেড়িয়ে আসবে সুন্দর ঘ্রাণ। মিষ্টি ও সুগন্ধযুক্ত এই পিঠে খেলেই এর স্বাদ ভোলা যাবে না।

কীভাবে এল এই নাম?

স্থানীয়রা বলছেন এই নামের পিছনে আলাদা কোনও গল্প নেই। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ‘আতিক্কা’। এই শব্দের অর্থ হঠাৎ বা আকস্মিকভাবে হাজির হওয়া। শীত এলেই বাড়ি বাড়ি এই পিঠে বানানোর ধুম পড়ে যায়। যেন হঠাৎ করে শুরু হয় আতিক্কা পিঠার মৌসুম। অনেকের বলেন সেখান থেকেই এই ‘আতিক্কা’ নামের প্রচলন। ‘আতিক্কা’ নামের পেছনে রয়েছে আরেকটি ব্যাখ্যা। চট্টগ্রাম ও বাংলাদেশের মানুষরা বলেন, বাড়িতে হঠাৎ অথিতি এলে বাড়ির মেয়ে-বউরা তাড়াহুড়ো করে এই বিশেষ পিঠে বানিয়ে ফেলতেন, সেটাই ছিল ‘আতিক্কা’।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য