‘‌বিজেপি আর আরএসএসকে গুলিয়ে ফেললে ভুল হবে’‌, পৃথক অবস্থান মোহন ভাগবতের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই নাম না করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির তাবড় কেন্দ্রীয় নেতাদের তুলোধনা করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার পর সময় নিজের ধারায় এগিয়ে চললে অনেকেই ধরে নেন সম্পর্ক বোধহয় ঠিক হয়ে গিয়েছে। কিন্তু সেটা যে ভুল ধারণা ছিল তা আরও একবার প্রমাণ করে দিলেন‌ সরসংঘচালক মোহন ভাগবত। কারণ বিজেপি যে নীতি নিয়ে চলছে তার সঙ্গে আরএসএস একমত নয়। সেটা আজ, রবিবার ভরা সভা থেকে বুঝিয়ে দিলেন তিনি। আরএসএসের শতবর্ষ অনুষ্ঠানে বাংলায় এসে বৃহত্তর হিন্দু ঐক্যের ডাক দিলেন সরসংঘচালক মোহন ভাগবত। এমনকী বিজেপি থেকে আরএসএসের পৃথক অবস্থান ব্যক্ত করলেন।

মোহন ভাগবতের এই পৃথক অবস্থান ঘোষণা করার পর থেকে জাতীয় রাজনীতির অলিন্দে জোর চর্চা হতে শুরু করেছে। আর বাংলায় দাঁড়িয়ে এমন কথা বলায় বিজেপি নেতাদের বুঝিয়ে দিলেন একই পথে বিজেপি–আরএসএস চলবে না। তিনি আজ বলেছেন, বিজেপি আর আরএসএসকে গুলিয়ে ফেললে ভুল হবে। সংঘের কোনও শত্রু নেই। হিন্দু সমাজের ঐক্য ও সংহতিই একমাত্র লক্ষ্য সংঘের। ঠিক কী বলেছেন সরসংঘচালক?‌ রবিবার মোহন ভাগবত বলেন, ‘‌সংঘ নিয়ে অনেক সময় ভুল ব্যাখ্যা হয়। অনেকেই নাম জানেন কিন্তু সংঘের সঠিক কাজ জানেন না। আরএসএস শুধু হিন্দু সমাজের উন্নতির কথা ভাবে। কোনওরকম বিরোধের মনোভাব নিয়ে চলে না। সংঘ বাড়লে অনেকের স্বার্থে আঘাত লাগে। কিন্তু সংঘের কোনও শত্রু নেই।’‌

এদিকে এই কথা বলার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন বিজেপির শত্রু আছে। বিজেপি বিরোধের মনোভাব নিয়ে চলে। সরাসরি নাম না করলেনও বিষয়টি এরকমই দাঁড়িয়েছে। তাই তো আরএসএস প্রধানের বক্তব্য, ‘আরএসএসে অনেক বিজেপি নেতা আছেন ঠিকই। কিন্তু কিন্তু আরএসএস এবং বিজেপিকে গোলানো ভুল। আরএসএস বিরোধের মনোভাব নিয়ে চলে না। শুধু হিন্দু সমাজের উন্নতির কথা ভাবে‌।’‌ রবিবার সায়েন্স সিটিতে আরএসএসের শতবর্ষ ‘শতায়ু সংঘ’ শীর্ষক অনুষ্ঠানে এভাবেই বোমা ফাটালেন ভাগবত। একইরকমভাবে নিজেদেরকে আলাদা করে নিলেন বিজেপির থেকে।

অন্যদিকে মোহন ভাগবতের এমন বোমা ফাটানোয় চাপে পড়ে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সকাল থেকেই তাঁদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ যে বিজেপি নেতারা ভারতীয় মনীষীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বা অপমান করেছেন সেটার বিরুদ্ধেই আজ মুখ খুললেন ভাগবত। আরএসএস প্রধানের কথায়, ‘‌ভুলে যাওয়া শিকড়ে ফিরতে হবে। রামমোহন রায় সমাজ সংস্কারের জন্য আজীবন লড়াই করে গিয়েছেন। তাঁর সময় থেকেই সমাজ সংস্কারের কাজ শুরু। সেই ধারাই বয়ে নিয়ে যেতে চায় আরএসএস।’‌

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি