ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে–পুড়িয়ে মারাকে সমর্থন ইউনূসের বিদেশ উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়াদিল্লিতে বাংলাদেশি হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেস বিজ্ঞপ্তি সম্পূর্ণ প্রত্যাখ্যান করল ঢাকা। আজ, রবিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভারতের বক্তব্যের জবাবে এমনই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই ঘটনায় নিন্দা পর্যন্ত করেননি তিনি। স্বাভাবিকভাবেই ভারত বিরোধিতা বজায় রইল। এই বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ‘‌দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারের পরিবার হুমকি ও নিরাপত্তাহীনতাবোধ করছে। হত্যার হুমকি দেওয়া হয়েছে এর প্রমাণ নেই। কিন্তু আমরা শুনেছি হুমকি দেওয়া হয়েছে।’‌

এদিকে বাংলাদেশে যে সংবাদমাধ্যমের অফিসে হামলা, দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারা, আগুনে শিশুকে পুড়িয়ে মারা, হিংসা, অগ্নিসংযোগ থেকে শুরু করে ভারতীয় দূতাবাসের উপর হামলার কথা বাংলাদেশ স্বীকার করেনি। আসলে তদারকি সংকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস হিন্দু যুবককে পিটিয়ে–পুড়িয়ে মারাকে কার্যত সমর্থন করলেন এভাবেই। কারণ তিনিও ঘটনা নিয়ে কোনও নিন্দা করেননি। তারপরই এদিন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‌দিল্লিতে বাংলাদেশ মিশনের অবস্থান কূটনীতিক এলাকার ভিতরে, খুবই নিরাপদ স্থান। সেখানে হিন্দু চরমপন্থী এলাকার মধ্যে আসতে পারবে কেন? আসতে দেওয়া হয়েছে, এমন ঘটনা প্রত্যাশিত নয়।’‌ এভাবেই উস্কানি দিলেন তিনি বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে বাংলাদেশে হিংসা অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টার সংযমে থাকার বার্তা কেউ শুনছে না। ফলে সেখানে বন্ধ করে দিতে হয়েছে ভিসা সেন্টার। এই নিয়ে মুখে কিছু না বললেও এভাবেই উস্কানি দিয়েছেন তৌহিদ হোসেন বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে তৌহিদ হোসেনের বক্তব্য, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন। তার সঙ্গে মাইনরিটিজের নিরাপত্তাকে এক করে ফেলার মানে হয় না। যাকে হত্যা করা হয়েছে, তিনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ অবিলম্বে এই ব্যাপারে অ্যাকশন নিয়েছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু যেভাবে এটিকে উপস্থাপন করা হয়েছে সেটা গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি নিরাপত্তার স্বাভাবিক যে নিয়ম আছে, সেখানে তা ঠিকমতো পালন করা হয়নি। তবে মিশনের নিরাপত্তার বিষয়টি তারা দেখার কথা জানিয়েছে, আমরা সেটি নোট করেছি।’‌

বিবৃতিতে ভারতের বিদেশমন্ত্রক জানিয়ে দেয়, শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হয়েছিল। তারা ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে সেখানে উপস্থিত হয়। স্লোগান দেয় এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলে। তবে কোনও মুহূর্তেই ওই যুবকদের পক্ষ থেকে হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করা হয়নি। তারা শুধু স্লোগান দিয়েছে এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিবৃতি প্রকাশ করে জানানো হয়, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত তার ভূখণ্ডে থাকা বিদেশি মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে।

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান