উলুবেড়িয়ায় ঘুমন্ত অবস্থায় জীবন্ত ঝলসে মৃত ৪, শীতের রাতে কীভাবে আগুন?

Share:

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : শীতের রাতে মাটির এবং অ্যাসবেস্টসের ছাউনির বাড়িতে আগুন লেগে জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতরা হাওড়ার জয়পুর থানার সাউড়িয়া সিং পাড়ার বাসিন্দা। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতরা দুর্যোধন দোলুই (৭৫), দুধকুমার দোলুই (৪২), অর্চনা দোলুই (৩৮) এবং শম্পা দোলুই (১৪)।

জানা গিয়েছে, রবিবার রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিল পরিবারের সকলেই। গভীর রাতে আচমকাই আগুন লেগে যায় বাড়িতে। ঘুমের মধ্যে থাকায় আগুন লাগার কথা বুঝতেি পারেননি অসহায় পরিবারটি। ঘুমের মধ্যেই জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে তাঁদের। বাড়ির মধ্যে থাকা সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুনের পরিমাণ এতটাই তীব্র ছিল, কেু বেরিয়ে আসার সুযোগ পাননি। বাড়ির মধ্যেই পুড়ে গিয়েছেন তাঁরা। অগ্নিকাণ্ডের জেরে চার জনের উপরে ভেঙে পড়েছিল অ্যাসবেস্টসের ছাউনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গঙ্গাপুজোর এলাকায় অনুষ্ঠান চলছিল। বেশিরভাগ মানুষই সেই অনুষ্ঠানে হাজির ছিলেন।  এলাকায় বেশি মানুষ না থাকায়, বাকিরা ঘুমিয়ে থাকায় আগুন টের পেতে সময় লেগেছে। আর্তনাদ শুনে ছুটে এসেছিলেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। দমকল পৌঁছে আগুন  নিয়ন্ত্রণে আনতে আনতে পরিবারের সকলেই ঝলসে গিয়েছে। তাঁদের রক্ষা করা যায়নি। পরে পুলিশ ও দমকল গিয়ে দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু শীতের রাতে কীভাবে বাড়িতে আগুন লাগল সেটা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনাক তদন্ত শুরু হয়েছে।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং