অশান্ত ওপার বাংলা, হাদির পর এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা ‘আশঙ্কাজনক’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির পর এবার খুলনায় প্রকাশ্যে গুলি চালানো হল আরও এক যুবনেতার উপর। অবস্থা আশঙ্কাজনক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে থামছে না অশান্তি! ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির পর এবার খুলনায় প্রকাশ্যে গুলি চালানো হল আরও এক যুবনেতার উপর। অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, ওই ব্যক্তি হলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী এবং কেন্দ্রীয় শ্রমিক শক্তি সংগঠকের নেতা মোতালেব সিকদার। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১.৪৫ মিনিট নাগাদ নগরীর সোনাডাঙ্গা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনা ডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিমেষ মণ্ডল।

গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় ছাত্রনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসা শুরু করেছে। তবে এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, তাঁর অবস্থা আশঙ্কা জনক। স্থানীয় সূত্রের খবর, মোতালেব শিকদার সোনাডাঙ্গা আবাসিক এলাকা দিয়ে যাচ্ছিলেন। তখনই দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলির শব্দে এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গুলিটি যুবনেতার কানে লেগেছে। তাঁর মাথার সিটি স্ক্যান করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনায় পুলিশ জানিয়েছে, তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হলেও গুলিটি তার কানের পাশ দিয়ে চলে যায়, তাই বড় ক্ষতি হয়নি। কিন্তু তিনি গুরুতর আহত হয়েছেন। মোতালেব এখন বিপদমুক্ত। এনসিপির খুলনা মহানগর পৌরসভার সংগঠক সাইফ নওয়াজ জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই মোতালেব খুলনায় একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ করার কথা ছিল। সেই প্রস্তুতিতেই ব্যস্ত ছিলেন মোতালেব। এই ঘটনায় আবারও বিক্ষোভ শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে প্রকাশ্যে আসতেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। যাঁকে গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে গুলি করা হয়েছিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার মধ্যরাত থেকে বিক্ষোভ শুরু হয় বাংলাদেশে। হাদি খুনের দায়ে হিন্দুদের আক্রমণ শুরু করছে ইসলাম জঙ্গিরা। জায়গায় জায়গায় পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়িঘর। ইতিমধ্যেই বাঙালি সংস্কৃতিক ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর চালিয়েছে জঙ্গিরা।ধর্ম অবমাননার দায়ে হিন্দু যুবককে খুন করা হয়েছে।

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার