দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মস্কোয় গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু রাশিয়ার শীর্ষ সেনা আধিকারিকের

আন্তর্জাতিক ডেস্ক : ফের গাড়ি বিস্ফোরণের ঘটনা মস্কোতে। এই বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে রাশিয়ার এক সেনাকর্তার। মস্কো তদন্তকারীদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। মৃতের নাম ফানিল সারভারভ।

জানা গিয়েছে, মস্কতে গাড়ি বোমা বিস্ফোরণের ফলে রাশিয়ার এক শীর্ষ জেনারেল প্রাণ হারিয়েছেন। তিনি রাশিয়ার সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সোমবার সকালের দিকে দক্ষিণ মস্কোতে গাড়ি বিস্ফোরণটি ঘটে। মস্কোর তদন্ত কমিটি সূত্রের খবর, সোমবার সকালে মস্কোতে ইয়াসেনেভায়া স্ট্রিটে একটি গাড়ির নিচে বিস্ফোরকটি পুঁতে রাখা ছিল। সকালে সেটি অ্যাক্টিভ হয়ে যায়। আচমকাই সেটি ফেটে গেলে মৃত্যু হয়েছে ফানিল সারভারভের। রাশিয়ান সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফালিন সারভারোভের এই মৃত্যুতে তদন্ত করছে তারাশুরু হয়েছে। মস্কোর তদন্তকারী দফতর একটি ফৌজদারি মামলা শুরু করেছে। বেশ কিছু তথ্য তাঁরা দেখে চলছে। এই বিস্ফোরণের পিছনে ইউক্রেনের কোনো ভূমিকা রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।

সূত্রের খবর, এদিন সকালে দক্ষিণ মস্কোর ইয়াসেনেভা স্ট্রিটের একটি পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। ওই গাড়িতে বসেছিলেন রাশিয়ার এক সেনাকর্তা ফালিন সারভারোভে। আচমকাই গাড়িটির নিচে বিস্ফোরণ হয়। কিন্তু কে বা কারা ওই গাড়ির নিচে বিস্ফোরক রাখল তা জানা যায়নি। কীভাবে সেখানে বিস্ফোরক এল, তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিস্ফোরণের নেপথ্যে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। রাশিয়ার পার্ম গ্রেমিয়াচিনস্কে ১৯৬৯ সালে ফানিল সারভারভের জন্ম।

গাড়ি বিস্ফোরণের রাশিয়ার সেনাকর্তার মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। এক বছরে তিনজন রুশ সেনাকর্তার মৃত্যু হয়েছে একই পদ্ধতিতে। গত ডিসেম্বরে লেফটেন্যান্ট জেনারেল ইগর টিডিলোভের মৃত্যু হয়েছিল বৈদ্যুতিন স্কুটারে লুকিয়ে রাখা বোমা ফেটে। গত এপ্রিল মাসে রাশিয়ার সেনাবাহিনীর আরো এক ঊর্ধ্বতন কর্তা লেফটেন্যান্ট ইয়ারোস্লাভ মোসকালিকের মৃত্যু হয়েছিল। বাড়ির বাইরে রাখা গাড়িতে বিস্ফোরণ হয়েই তাঁর মৃত্যু হয়। এবার আরও এক সেনাকর্তার মৃত্যু হল।
Published by:

Share Link:

More Releted News:

ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

আমেরিকার হামলায় বাদ গিয়েছে পা, ঝলসেছে মুখ-ঠোঁট, প্লাস্টিক সার্জারি হবে মোজতবার

লেবানন ও ইজরায়েলের মধ্যে আরও তিন সপ্তাহ সংঘর্ষবিরতি, ইরানে পরমাণু অস্ত্র ব্য়বহার হবে না বলেও জানালেন ট্রাম্প

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ