উল্টোডাঙার তেলেঙ্গাবাগানে যুবকের অস্বাভাবিক মৃত্যু

লোকনাথের পরিবারের দাবি, সম্ভবত টাকা নিয়ে বচসার জেরে গোপাল লোকনাথকে গলা টিপে খুন করেছে। লোকনাথের পরিবারের তরফে সেই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ গোপালকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সেই সঙ্গে লোকনাথের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এলাকায় মদ্যপদের চিৎকার চেঁচামেচি, দাপাদাপি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাই রবি রাতেও বিয়ে বাড়ির প্যান্ডেলের পিছনের দিক থেকে চিৎকার চেঁচামাচির আওয়াজ এলেও তা নিয়ে মাথা ঘামাতে চাননি এলাকাবাশী। কিন্তু মধ্যরাতে সেখান থেকেই এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। আর সেই ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়াল কলকাতার উল্টোডাঙা থানা এলাকার তেলেঙ্গাবাগানে। ওই যুবকের দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। তাই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মদ্যপ অবস্থায় কারওর সঙ্গে ধাক্কাধাক্কির জেরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ওই যুবক। আর তাতেই তাঁর মৃত্যু হয়। সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম লোকনাথ দত্ত(২৬)। উল্টোডাঙা এলাকাতেই তাঁর একটি ছোট হোটেল রয়েছে। বাড়িতে আছে ২৬ দিনের কন্যাসন্তান। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ লোকনাথের বন্ধু তথা পেশায় অটোচালক গোপাল ভাদুড়িকে আটক করেছে। তার বাড়ি কেষ্টপুর এলাকায়।

জানা গিয়েছে, প্রায়ই লোকনাথ আর গোপাল একসঙ্গে বসে মদ খেত। মদ্যপ অবস্থায় দুইজনের চিৎকার চেঁচামেচিও হত বিস্তর। রবিবার রাতেও তাঁদের দুইজনকে প্নেকে একসঙ্গে বসে মদ খেতে দেখেছিলেন একটি বিয়ে বাড়ির প্যান্ডেলের পিছনে। পরে তাঁরা চিৎকার চেঁচামেচিও শোনেন। কিন্তু নিত্যদিন তা শোনেন বলে রবিবার রাত আর তা গ্রাহ্যের মধ্যে আনেননি এলাকাবাসী। কিন্তু মাঝরাতে একটি ভ্যানের মধ্যে লোকনাথের নিথর দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁর দেহে কোনও আঘাত না থাকলেও ভ্যানে কয়েক ফোঁটা রক্ত পড়ে ছিল। তার জেরেই অনুমান করা হচ্ছে ধাক্কাধাক্কির জেরে পড়ে গিয়ে চোট ও তা থেকে মৃত্যু হতে পারে লোকনাথের। যদিও তাঁর পরিবারের দাবি, সম্ভবত টাকা নিয়ে বচসার জেরে গোপাল লোকনাথকে গলা টিপে খুন করেছে। লোকনাথের পরিবারের তরফে সেই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ গোপালকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সেই সঙ্গে লোকনাথের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১