Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভূতনির সেতু থেকে ফুলহার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা কলেজ ছাত্রীর, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: মালদার মানিকচক থানা এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ভূতনি সেতু থেকে ফুলহার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক কলেজ ছাত্রী। সোমবার এই ঘটনাকে ঘিরে জোর ‘চাঞ্চল্য ছড়াল মানিকচকের মথুরাপুর শংকরটোলা সংলগ্ন ভূতনী ব্রীজ এলাকায়। জানা গেছে, মৃত ছাত্রীর নাম মাধুরী কর্মকার (Madhuri Karmakar)। বয়স ২০ বছর। বাড়ি ভূতনীর উত্তর চন্ডীপুরের পুলিনটোলায়। সে মানিকচক কলেজের(Manickchak College) প্রথম বর্ষের পড়ুয়া ছিল। পরিবার সূত্রে খবর, সোমবার সকালের দিকে মাধুরী মথুরাপুর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়।

কিন্তু মথুরাপুর যাওয়ার পথে হঠাৎ করেই ভূতনী ব্রীজ (Bhutni Bridge) থেকে ফুলহার নদীতে ঝাঁপ দেয় ।পরে স্থানীয়রা তাকে তড়িঘড়ি জল থেকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তাই মৃত্যুর সঠিক কারণ জানতে মানিকচক থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা প্রত্যেকেই জানান চোখের সামনে পথ চলতি ওই ছাত্রী হঠাৎ পাঁচিলে উঠে যে ঝাঁপ মারবেন তা কেউ বুঝতে পারেননি। দু একজন হইহই করে ছুটে গিয়ে ধরতে গেলেও ওই ছাত্রীকে ধরা সম্ভব হয়নি। তবে ওই ছাত্রী কেন আত্মহত্যা করলেন পরিবারের সঙ্গে অশান্তি, না প্রেম – প্রণয় ঘটিত কোন কারণ তা জানতে পুলিশ তদন্ত করছে।পুলিশ পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।ওই ছাত্রীর মোবাইল ফোনের সূত্র খুঁজছে পুলিশ।

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ