দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার বিএলএ’‌দের নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, নয়া নির্দেশ কী?‌ তৈরি তালিকা

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর আবহে বাংলার বহু মানুষ এখনও আতঙ্কে রয়েছেন। তার উপর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্য বিতর্ক তৈরি হয়েছে। মতুয়াদের মধ্যে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। আবার কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে শুনানি পর্ব। তা নিয়ে মানুষজনের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হচ্ছে। এখন ৫৮ লক্ষের বেশি মানুষের নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে। ১ লাখ মতুয়াদের নাম নাকি বাদ যাবে বলে দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। এই আবহে এবার বিএলএ’‌দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে এই বৃহৎ পরিসরে বিএলএ’‌দের নিয়ে যে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য একটি তালিকা তৈরি করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। সেই তালিকা নিয়েই বিএলএ’‌দের নির্দেশ দেবেন তিনি। ব্লক, ওয়ার্ড ধরে ধরে সমীক্ষায় নামতে নির্দেশ দিতে চলেছেন অভিষেক বলে সূত্রের খবর। অযথা হয়রানি করা হচ্ছে কিনা বৈধ ভোটারদের তা খুঁজে বের করতেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গতকাল সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিএলএ’‌দের সভায় নিজেই এই কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌আমি ১০–১২ হাজার বিএলএদের নিয়ে বৈঠক করলাম। রাজ্যজুড়ে আরও বড় করে ভার্চুয়াল বৈঠক করবে অভিষেক।’‌

অন্যদিকে বহু ভোটার এসআইআর ফর্ম পূরণ করলেও খসড়া তালিকায় তাঁদের মৃত বলে দেখানো হয়েছে। আবার বহু ভোটার ফর্ম ফিলআপ করার পর খসড়া তালিকায় দেখতে পাচ্ছেন তাঁরা নাকি স্থানান্তরিত হয়েছেন। সুতরাং বিস্তর গরমিল রয়েছে খসড়া তালিকায়। সেসব যাতে সঠিকভাবে দেখা হয় সেই নির্দেশ দেবেন অভিষেক বলে জানা যাচ্ছে। বৈধ ভোটারের নাম যাতে কোনওভাবেই বাদ না যায় সেই নির্দেশ দিতে পারেন তিনি বলে সূত্রের খবর। কোনও ঢিলেমি যে দেওয়া যাবে না সেটাও স্পষ্ট করে দেবেন তিনি। ইতিমধ্যেই শুনানির জন্য নয়াদিল্লি থেকে নির্বাচন কমিশনের অফিসাররা আসছেন বলে জানা গিয়েছে।

এছাড়া এসআইআর শুরুর আগে এবং পরে কোচবিহার থেকে কাকদ্বীপে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে বৈঠক করে প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কে কাজ করছেন আর কে ঢিলেমি দিচ্ছেন পুঙ্খানুপুঙ্খ তথ্য–সহ তুলে ধরেন বৈঠকে। সংশ্লিষ্টদের সতর্কবার্তাও তখন দেন। আগামী দিনে বিএলএ–২’এর কাজ অনেক কঠিন হতে চলেছে। সঙ্গে দলের বাকিদেরও প্রভূত দায়িত্ব থাকবে। ফলে এবার বৈঠক করে বিশেষ পথনির্দেশ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ