ভিখারি পাকিস্তান দেনা মেটাতে বিক্রি করে দিল সরকারি বিমান সংস্থা, কত টাকা পেল?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিকভাবে পাকিস্তানের এতটাই খারাপ অবস্থা যে বিক্রি করতে হচ্ছে সরকারি বিমান সংস্থা ।  দুরবস্থা এতটাই যে ঋণ, পরিশোধের জন্য আন্তর্জাতিক বিমান সংস্থাকে বিক্রি করার পথে হেঁটেছে শাহবাজ শরিফের সরকার। জানা গিয়েছে, পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা পিআইএকে ১৩৫ বিলিয়ন ডলারে অর্থাৎ ৪, ৩২০ কোটি টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছে। মঙ্গলবার পাকিস্তান সরকারি বিমান সংস্থার বেসরকারীকরণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (PIA) নিলামে বিক্রি হয়েছে। আরিফ হাবিব গ্রুপ ৪,৩২০ কোটি টাকায় পিআইএ অধিগ্রহণ করেছে। পাকিস্তান সরকার বিমান সংস্থাটির বিক্রয়ের জন্য ৩,২০০ কোটি টাকা পাবে বলে অনুমান করেছিল।  তবে তারা ১,৩২০ কোটি টাকা বেশি পেয়েছে। সরকারি বিমান সংস্থার বেসরকারীকরণ অনুষ্ঠানটি ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল এবং তিনটি দরদাতা সংস্থা সেখানে উপস্থিত ছিল। এর মধ্যে ছিল লাকি সিমেন্ট, বেসরকারি বিমান সংস্থা এয়ারব্লু এবং বিনিয়োগ সংস্থা আরিফ হাবিব।
নিলামে প্রথম রাউন্ডের জন্য তিনটি গ্রুপই সিল করা খামে তাদের দরপত্র জমা দেয়। আরিফ হাবিব গ্রুপ ৩,৬৮০ কোটি টাকার দরপত্র জমা দিয়েছে, লাকি সিমেন্ট ৩,২৪৮ কোটি টাকার দরপত্র জমা দিয়েছে এবং এয়ারব্লু ৮৪৮ কোটি টাকার দরপত্র জমা দিয়েছে। পরবর্তীতে এয়ারব্লু বিমান সংস্থা কেনার লড়াই থেকে সরে আসে।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার বলেন “পিআইএ-এর সফল বেসরকারিকরণ একটি ঐতিহাসিক মাইলফলক। এই সাফল্যের জন্য আরিফ হাবিব গ্রুপকে অভিনন্দন। এই মাইলফলক রাষ্ট্রীয় উদ্যোগের সংস্কার, পিআইএ-এর গৌরব পুনরুদ্ধার এবং সমস্ত পাকিস্তানি এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য বিমান ভ্রমণকে সহজলভ্য এবং নির্ভরযোগ্য করে তোলার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে।” তিনি আরও বলেন, “বেসরকারিকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতিত্বের মাধ্যমে আমি এই প্রক্রিয়াটিকে সমর্থন করার সৌভাগ্য অর্জন করেছি। আমি পেশাদার, স্বচ্ছ এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রক্রিয়া পরিচালনার জন্য বেসরকারীকরণ কমিশনের প্রশংসা করি এবং সফলভাবে রূপান্তরটি সম্পন্ন করার জন্য ফেডারেল সরকার এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে তাদের পূর্ণ সহায়তার জন্য ধন্যবাদ জানাই।”

এই প্রসঙ্গে উল্লেখ্য, আর্থিক সংকটের মুখোমুখি পাকিস্তান, পিআইএ-র ৭৫% অংশীদারিত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। ২৩  ডিসেম্বর ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। এই দরপত্রগুলি সিল করা খামে জমা দেওয়া হয়েছিল এবং পুরো অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। সময়সীমার মাত্র দুই দিন আগে, সামরিক বাহিনীর সাথে যুক্ত সার কোম্পানি ফৌজি ফার্টিলাইজার প্রাইভেট লিমিটেড (এফএফপিএল) তাদের দরপত্র প্রত্যাহার করে নেয়, যার ফলে  কেনার লড়াইয়ে মাত্র তিনজন দরদাতা বাকি  ছিল।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী