Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘মেরে মাথা ফাটিয়ে আরামে ঘুরছে হামলাকারী’, মুম্বই পুলিশের কর্তব্যে হতাশ টেলি অভিনেতা

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা। পাশাপাশি মুম্বইয়ের নিরাপত্তা পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাথা ফেটে গিয়েছে, শরীরে একাধিক আঘাতের চিহ্ন, সম্প্রতি মুম্বইয়ে দুঃসাহসিক হামলার শিকার হয়েছেন জনপ্রিয় হিন্দি টেলিভিশন অনুজ সচদেব। অভিনেতা এখনও পর্যন্ত এই ঘটনায় আতঙ্কিত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা। পাশাপাশি মুম্বইয়ের নিরাপত্তা পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। জানা গিয়েছে, সম্প্রতি মুম্বইয়ের গোরেগাঁওয়ে একটি কুকুর নিয়ে তর্কাতর্কির সময়ে তিনি তাঁর প্রতিবেশী প্রদীপ সিংহের দ্বারা প্রচণ্ড শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তাঁকে বেধড়ক মারধর করেছেন তিনি। কিন্তু থানায় অভিযোগ দায়ের করার পরেও অভিযুক্ত আরামে ঘুরে বেড়াচ্ছেন। তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি। গতকাল অনুজ তাঁর আঘাতের চিহ্নের ছবি-সহ একটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

যেখানে তিনি লিখেছেন, ‘হামলার রাতে আমাকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, এখনও সেই ঘটনায় আমি ট্রমায় আছি। প্রতি রাতেই মানসিক আঘাত সহ্য করছি। ঘুমোতে পারছিনা। আমার এখন ভাবতে অবাক লাগে যে, আমাদের মুম্বই এখনও কতটা অনিরাপদ। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। বরং অপরাধী আরামে স্কটল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে। দেশের আইন নিয়ে আমি হতাশ। এটি আমাদের নিরাপদ ব্যবস্থা নিয়ে সরকারের একটি মারাত্মক ব্যর্থতা!’ অভিনেতার এই পোস্টকে অনেকেই সমর্থন জানিয়েছেন। মুম্বই পুলিশের কর্তব্যে অনেকের ক্ষোভ উগরে দিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Anuj Sachdeva (@apnanuj)

 একজন লিখেছেন, ‘মুম্বই পুলিশের কর্মকাণ্ড আমাকে অবাক করছে। এটি মোকাবেলা করা আমাদের জন্য দুঃস্বপ্ন। শারীরিক পরিশ্রম, মানসিক আঘাত। আমি সবসময় ভেবেছিলাম, পুলিশ সবসময় নিরপরাধদের পাশে রয়েছে, কিন্তু আমার ধারণা ভুল। আমি সবসময় এই শহর, এর নিরাপত্তা, এর পুলিশ বাহিনী নিয়ে গর্ব করতাম। কিন্তু আজ তাঁরা সত্যিই আমাদের হতাশ করেছে।” অন্য একটি পোস্টে, অনুজ দাবি করেছেন যে, “শারীরিক নির্যাতনের পরে বেঁচে থাকা সত্যি একটি সংগ্রামের। প্রমাণ থাকা সত্ত্বেও, আমি এখনও ন্যায়বিচারের জন্য লড়াই করছি।” প্রসঙ্গত, রবিবার রাতে (১৪ ডিসেম্বর) অনুজ তাঁর প্রতিবেশীর কাছে হামলার শিকার হন। সেই ভিডিও অভিনেতা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জুড়ে দিয়েছেন। ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত প্রতিবেশী সামান্য কুকুর নিয়ে তর্কাতর্কির সময়ে অভিনেতাকে মারধর এবং মৌখিকভাবে গালিগালাজ করছেন।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের