চলন্ত গাড়িতেই আইটি ম্যানেজারকে গণধর্ষণ, মহিলা সহকর্মী–সহ আটক তিন উদয়পুরে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ চলন্ত গাড়িতে আইটি ম্যানেজারকে গণধর্ষণ করার অভিযোগ উঠল। রাজস্থানের উদয়পুর এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে খবর। জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়িতেই ওই যুবতীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে গণধর্ষণ করা হয় বলে পুলিশ বুধবার জানিয়েছে। এই গণধর্ষণে জড়িত ওই আইটি কোম্পানির সিইও এবং মহিলা এক্সিকিউটিভের স্বামী বলে অভিযোগ উঠেছে।

এদিকে গত ২০ ডিসেম্বর গাড়িতে আইটি ম্যানেজারকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এতদিন পর অভিযোগ দায়ের হয়েছে। জন্মদিনের পার্টিতে সকলেই মদ্যপান করেছিলেন। তাই বাড়িতে পৌঁছে দেওয়ার অছিলায় গাড়িতে তুলে এই গণধর্ষণ করা হয়। এই গণধর্ষণের সময় মহিলা এক্সিকিউটিভও সেখানে উপস্থিত ছিলেন বলেই অভিযোগ নির্যাতিতার। একজন মহিলার সামনেই আরও দু’‌জন মদ্যপ অবস্থায় আর একজন মহিলাকে গণধর্ষণ করলেও কোনও সাহায্য করেননি তিনি বলে নির্যাতিতার অভিযোগ। বরং নিজের স্বামী এবং সিইওকে সহযোগিতা করেছিলেন গণধর্ষণ করার জন্য বলে অভিযোগ।

অন্যদিকে আইটি ম্যানেজার ওই জন্মদিনের পার্টিতে নিজেও মদ্যপান করেছিলেন। রাত ৯টায় ওই জন্মদিনের পার্টি থেকে বেরিয়ে আসেন তিনি। যে পার্টি চলেছিল রাত ১:‌৩০ মিনিট পর্যন্ত। তখন তাঁর শরীর একটু খারাপও লাগছিল বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। ওই সুযোগ নিয়েই বাকিরা তাঁদের গাড়িতে তাঁকে বাড়িতে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন। মহিলা এক্সিকিউটিভ প্রস্তাব দেন আইটি ম্যানেজারকে তাঁর গাড়িতে উঠে আসতে। গাড়িতে উঠে তিনি দেখেন সেখানে উপস্থিত রয়েছেন মহিলা এক্সিকিউটিভের স্বামী এবং সিইও। ওই তিনজনেই তাঁকে বলেছিলেন, বাড়িতে নামিয়ে দেওয়া হবে।

এছাড়া ওখান থেকে ফেরার সময় গাড়ি একটি দোকানের সামনে থামে। সেখানে তাঁরা সকলে সিগারেট কিনে গাড়ির বাইরে ধূমপান করেন। তারপর আরও কিছু পর আর একটা জায়গায় গাড়ি থামে। তখন আইটি ম্যানেজার গাড়িতে অচৈতন্য হয়ে পড়েছিলেন। সেই সুযোগ নিয়ে সিইও এবং মহিলা এক্সিকিউটিভের স্বামী তাঁকে গণধর্ষণ করেন। সকালে জ্ঞান ফিরতেই আইটি ম্যানেজার উপলব্ধি করেন তাঁকে গণধর্ষণ করা হয়েছে। এমনই অভিযোগ পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। নির্যাতিতার অভিযোগ জমা পড়ার পর এই বিষয়ে উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল সংবাদমাধ্যমকে জানান, ‘‌নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করহা হয়েছে। তাঁদেরকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।’‌

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী