বড়দিনের প্রাক্কালে নাইজেরিয়ার মসজিদে বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন ৫ মুসল্লি

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  বড়দিনের আগেই নাইজেরিয়ার মসজিদে মানাজের সময় বোমা বিস্ফোরণ। এই বিস্ফোরণের জেরে  ছিন্নভিন্ন ৫ মুসল্লির দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়েছেন ৩৫ জন। তাঁদের মাইদুগুরির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

সূত্রের খবর, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো অঙ্গরাজ্যের একটি মসজিদে বুধাবার চলছিল নামাজ পড়া। সেই সময় সেখানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের জেরে ৫ জন মুসল্লি নিহত হয়েছেন। বুধবারের এই বিস্ফোরণের পরে  নাইজেরিয়ার মাইদুগুরির গামবোরু মার্কেট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ৫জনের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। এরপরেই গোটা এলাকারয় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যে বেলা ওই মসজিদে নামাজ পড়ার জন্য ভিড় ছিল। আচমকাই এই হামলা চালানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে বিস্ফোরণের সেই ভিডিও। যদিও তার সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’। ভিডিওতে দেখা গিয়েছে, বিস্ফোরণস্থল ও সংলগ্ন বাজার এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে দিগ্‌বিদিক ছুটছেন। এই ঘটনার পরে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে। চালানো হচ্ছে তল্লাশি। যদিও এই হামলার পিছনে কে বা কারা আছে, তা ষ্পষ্ট হয়নি। তবে দায় না মানলেও কুখ্যাত সন্ত্রাসী সংগঠন বোকো হারামের দিকে নজর রয়েছে সকলের। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এই এলাকাটিতে বোকো হারাম এবং তাদের সহযোগী সংগঠন ‘ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স’ (আইএসডব্লিউএপি) দীর্ঘ সময় ধরে সক্রিয় রয়েছে।

 

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক