চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতে জয়নগরের মোয়ার চাহিদা তুঙ্গে, যাচ্ছে সিঙ্গাপুর-আমেরিকা-ওমানে

নিজস্ব প্রতিনিধি: শীত আসতে শুরু করলেই মনটা টানে নলেন গুড়ের জন্য‌। জয়নগরের মোয়ার জন্য মন আনচান করে। শীতের দাপট শুরু হতে না হতে রাস্তাঘাট কিংবা বাসের ট্রেনে দেদার বিক্রি হতে দেখা যায় মোয়া। কিন্তু বহু জায়গায় জয়নগরের মোয়ার নামে বিক্রি হয় সাধারণ মোয়া। নিজের জন্য আত্মীয় পরিজনদের জন্য শীতের সময় মোয়া কেনার ধুম পড়ে যায়। জিআই ট্যাগ পাওয়ার পর থেকে জয়নগরের মোয়ার কদর যেন আরও বেড়েছে। জয়নগর থেকে মাইলের পর মাইল পারি দিয়ে মোয়া পৌঁছে যায় সিঙ্গাপুর, ওমান সহ বিদেশের বিভিন্ন প্রান্তরে।

দেশের বিভিন্ন প্রান্তরে মোয়া যায়। কিন্তু এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও পৌঁছে যাচ্ছে জয়নগরের মোয়া। কারোর আত্মীয় থাকেন সিঙ্গাপুরে, কারও ওমানে। চাহিদা মতো যোগান দিতে নাজেহাল অবস্থা হয়ে গেছে দোকানগুলোর। যাদবপুর কসবা বারুইপুর সহ বিভিন্ন প্রান্ত থেকে মোয়ার অর্ডার আসছে জয়নগরের দোকানে দোকানে। নলেন গুড় দিয়ে চলছে মোয়া বানানোর কাজ।

বারুইপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজে গিয়েছেন মোয়া কিনতে। সিঙ্গাপুরে মেয়ের কাছে ভালো স্পেশাল মোয়া পাঠানোর জন্য পৌঁছে গিয়েছেন দোকানে। কারোর দাদা থাকে আমেরিকায়। ইংরেজির নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য মন গিনি আমেরিকা কে পাঠান ভাই। সৌদি আরবেও পৌঁছে যায়, জয়নগরের মোয়া। ব্যবসায়ীরা জানাচ্ছেন, বিহার ঝাড়খন্ড থেকেও অর্ডার আসছে। জানা যাচ্ছে, ভালো মানের স্পেশ্যাল মোয়া বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকা দরে। শীতের সময় পরিবারের মানুষের কাছে ভালো মানের মোয়া পৌঁছে দেওয়ার জন্য তৎপরতা তুঙ্গে।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ