চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের

নিজস্ব প্রতিনিধি ,বৈষ্ণবনগর: বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানো হবে।মালদার বৈষ্ণবনগর বিধানসভার জনসভা থেকে হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার(Himanta Biswa Sarma)।অনুপ্রবেশ দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব ইস্যু নিয়ে তৃণমূলকে একের পর এক নিশানা করেন তিনি।মমতা ব্যানার্জিকে(Mamata Banerjee) মাংস খাওয়ার আমন্ত্রণ জানান। শুক্রবার বিকেলে বৈষ্ণবনগরে(Baishabnagar) সভাস্থলে তুঙ্গে ছিল কর্মীদের উন্মাদনা। অসমের মুখ্যমন্ত্রীর (CM Of Assam)জনসভাকে কেন্দ্র করে ঊর্ধ্বমুখী ছিল মালদার রাজনীতির পারদ। শুক্রবার বৈষ্ণবনগরের অনন্তপুর আইটিআই মাঠে বিজেপি প্রার্থী রাজু কর্মকারের সমর্থনে জনসভা করতে আসেন হিমন্ত।শুরু থেকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি একের পর এক তোপ দাগেন তৃণমূলকে।

আমিষ নিরামিষ ইস্যু নিয়ে হিমন্ত বলেন,”অসমে দশ বছর বিজেপি ক্ষমতায় রয়েছে। অসমের মানুষ চুটিয়ে মাছ মাংস খাচ্ছে।আমি মমতাকে আমন্ত্রণ করছি অসমে আসুন। কে কত মাংস খেতে পারে দেখবো।” অনুপ্রবেশ ইস্যু নিয়ে আক্রমণ করে বলেন অনুপ্রবেশকারীদের সঙ্গে মমতা ব্যানার্জির ভালোবাসার সম্পর্ক রয়েছে। তারাই তৃণমূলের ভোটব্যাঙ্ক। তাই বিএসএফ(BSF) জমি চাইলে ফেন্সিং এর জন্য জমি দেওয়া হচ্ছে না। সাথে হুঁশিয়ারি,”বিজেপি ক্ষমতায় এলে সব মুসলিম অনুপ্রবেশকারীদের লাথ মেরে ভাগানো হবে।”

মহিলাদের উদ্দেশ্যে হিমন্তর বার্তা,”বিজেপি এলে অন্নপূর্ণা যোজনায় যেমন তিন হাজার টাকা দেওয়া হবে। তেমন মাইক্রো ফাইনান্স লোন পরিশোধের জন্য সকল মহিলাদের ১ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে।” বাবরি মসজিদ ইস্যু নিয়েও সুর চড়ান অসমের মুখ্যমন্ত্রী। আত্মবিশ্বাসী হেমন্ত বিশ্বশর্মার দাবি,”অসমে বিজেপি সেঞ্চুরি করবে এবং পশ্চিমবাংলায় ডবল সেঞ্চুরি করবে।” সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,”মানুষের আগ্রহ দেখে আমি নিশ্চিত বিজেপি সরকার আসছে বাংলায়। বাংলার এসআইআর দেশের মানুষের চোখ খুলে দিয়েছি। মানুষ একবার ভয় মুক্ত ভাবে ভোট দিতে আসলে সম্পূর্ণভাবে বাংলায় ভয় মুক্ত পরিবেশ তৈরি হবে।”

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ