‘আমাদের একটাই আশা…’বড়দিনে পুতিনের মৃত্যুকামনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মেটেনি রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্ব। সুযোগ পেলেই এখনও চলছে আঘাত-প্রত্যাঘাত। তবে যুদ্ধের আবহে যখন সকলে বড়দিন উদযাপনে ব্যাস্ত, ঠিক সেই সময়েই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করলেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

বড়দিনের প্রাক্কালে এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিও বার্তায়, জেলেনস্কি বলেছিলেন যে “রাশিয়া অনেকে দুঃখ-কষ্ট বয়ে এনেছে, তবুও তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দখল করতে বা সেখানে বোমাবর্ষণ করতে সক্ষম হয়নি এটাই আমাদের ইউক্রেনীয় হৃদয়, একে অপরের প্রতি আমাদের বিশ্বাস এবং আমাদের ঐক্য।” এর পরেই পুতিনের নাম না করে তিনি বলেছেন, “আজ, আমরা সকলেই একটি স্বপ্ন ভাগ করে নিই। আমাদের সকলের জন্য একটিই ইচ্ছা, ‘সে ধ্বংস হোক,’ যেমনটি সবাই নিজেদের মধ্যে বলে।” তারপরেই তিনি ইউক্রেনের শান্তি সম্পর্কে বলেন, “কিন্তু যখন আমরা ঈশ্বরের দিকে ফিরে যাই, তখন অবশ্যই আমরা আরও বৃহত্তর কিছু প্রার্থনা করি। আমরা ইউক্রেনের জন্য শান্তি প্রার্থনা করি। আমরা এর জন্য লড়াই করি, আমরা এর জন্য প্রার্থনা করি, আমরা এটির যোগ্য।”


প্রসঙ্গত, মঙ্গলবার রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পরেই জেলেনস্কি এই মন্তব্য করেছেন। রাশিয়ার হামলায় প্রায় ৩ জনের মৃত্যু হয় এবং এলাকাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। বড়দিনের ভাষণে জেলেনস্কি বলেন, “বড়দিনের প্রাক্কালে, রাশিয়ানরা আবারও দেখিয়ে দিল যে তারা আসলে কে। ব্যাপক গোলাবর্ষণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিনঝাল স্ট্রাইক – সবকিছুই ব্যবহার করা হয়েছিল। এভাবেই নির্মম ভাবে স্ট্রাইক করা হয়।” একই সঙ্গে ইউক্রেনের শীর্ষ নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ২০-দফা পরিকল্পনার কথা বিস্তারিত শেয়ার করেছেন। তিনি বলেন, যুদ্ধের অবসানের পরিকল্পনার অংশ হিসেবে কিয়েভ দেশটির পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে। তবে, তিনি বলেন যে এটি কেবল তখনই সম্ভব হতে পারে যদি মস্কোও সেনা প্রত্যাহার করবে।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩