নিষিদ্ধ হলেও ‘ধুরন্ধর’ জ্বরে কাঁপছে পাকিস্তান, অক্ষয়ের আদলে ভিডিও পোস্ট লাহোরের মহিলা পুলিশ কর্মীর

বিশেষ করে, ছবিতে 'F9LA' গানে অক্ষয় খান্নার এন্ট্রি দৃশ্যটি ইন্টারনেটে আলোড়ণ ফেলে দিয়েছে। যে গানে রিল ভিডিও বানিয়ে ভিউজ সংগ্রহ করছেন ৮ থেকে ৮০।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ধুরন্ধর’ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব! ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে রণবীরের ছবির আয়। যদিও স্পাই থ্রিলার হওয়ার কারণে অনেক ইসলামি ক দেশে নিষিদ্ধ হয়েছে এই ছবি। যার মধ্যে রয়েছে পাকিস্তানও। যদিও বিভিন্ন ইসলামিক দেশে ছবিটি নিষিদ্ধ হলেও অনেক দর্শক অবৈধভাবে ছবিটি ডাউনলোড করে নিচ্ছেন। শুধু তাই নয়, ‘ধুরন্ধর’- এর একাধিক দৃশ্য সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হচ্ছে। বিশেষ করে, ছবিতে ‘F9LA’ গানে অক্ষয় খান্নার এন্ট্রি দৃশ্যটি ইন্টারনেটে আলোড়ণ ফেলে দিয়েছে। যে গানে রিল ভিডিও বানিয়ে ভিউজ সংগ্রহ করছেন ৮ থেকে ৮০। সুতরাং সোশ্যাল মিডিয়াকে আটকে রাখার সাধ্য কারও নেই। পাকিস্তানেও একই হাল।

ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে ছবিটি নিষিদ্ধ হলেও ‘ধুরন্ধর’-এর গান-সংলাপে মেতেছেন পাক নাগরিকরা। পাশাপাশি ছবির একাধিক দৃশ্য নকল করে রিল ভিডিও বানাচ্ছেন তাঁরা। এ আবহে লাহোরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে, একজন মহিলা পুলিশকর্মীকে কাঁধে পায়রা নিয়ে ঠিক অক্ষয় খান্নার স্টাইলে পোজ দিতে দেখা যাচ্ছে। ছবিতে রহমান ডাকাইতের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এবার স্টাইলকেও নকল করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলে দিলেন এই মহিলা। পুলিশের পোশাক পরে মহিলাকে কাঁধে পায়রা নিয়ে নাচতে দেখা গিয়েছে। আর একটি ক্লিপে, ওই মহিলাকে ‘ধুরন্ধর’ ছবির একটি জনপ্রিয় দৃশ্য পুনর্নির্মাণ করতে দেখা গিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, টিকটকে ভাইরালও হয়েছে। আর পাকিস্তানি পুলিশকর্মীর ভারতীয় অভিনেতাকে নকল করতে দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটিনাগরিকরা।

 

কারণ পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে শত্রুতা অনেকাংশে বেড়ে গিয়েছে ভারতের। এমতাবস্থায় ভারতীয় ছবির তালে পাক পুলিশকর্মীর নাচ আলোচনার জন্ম দিয়েছে। তবে একজন নেটিজেন বলেছেন, এটি একটি ফেক ভিডিও। যদিও পাকিস্তানে ধুরন্ধরের গানের জনপ্রিয়তার আরও এক উদাহরণ পাওয়া গিয়েছিল। ছোটদের এশিয়া কাপে ভারতকে হারিয়ে মাঠের মধ্যেই ধুরন্ধরের গানে জয় উদযাপন করে ছিল পাক ক্রিকেটাররা। এছাড়াও এ মাসের শুরুতে, পাকিস্তানের একটি পার্টির ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে ধুরন্ধরের একটি গান বাজছিল। অবস্থানে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকেও দেখা গিয়েছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের