আরও একজন ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল, দেখে নিন কে তিনি

সময়টা একদমই ভালো যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা একদমই ভালো যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের। চলতি আইএসএলের শুরু থেকেই ধুঁকতে দেখা গিয়েছিল কলকাতা ময়দানের এই অন্যতম ক্লাবটিকে। আর সবথেকে বড় বিষয় হল এই মরশুমেও দু’টি ডার্বিতে হারের মুখ দেখতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। মরশুমের মাঝে কোচ বদল, ফুটবলার বদল থেকে শুরু করে সবমিলিয়ে বলতে গেলে খুবই খারাপ পরিস্থিতি মশাল বাহিনীর। গত শনিবারের ডার্বিতে ইনজুরি টাইমের গোলে হারের ধাক্কাটা এখনও কাটিয়ে উঠতে পারেননি। এরই মধ্যে আরও একজন ভারতীয় ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। 

ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে মুম্বই সিটির ফুটবলার নওচা সিংকে দলে নিল লাল-হলুদ। মরশুমের শেষ পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকবেন। গতবছর গোকুলামকে আই লিগ জেতানোর পিছনে অন্যতম ভূমিকা নিয়েছিলেন মণিপুরের এই ডিফেন্ডার। চলতি মরশুমেই তাঁকে দলে নিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। তবে সেখানে খুব একটা সুযোগ পাচ্ছিলেন না নওচা। বেশিরভাগ সময় বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল তাঁকে। 

ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর নওচা বলেন, ‘এসসি ইস্টবেঙ্গলের মতো ঐতিয্যশালী ক্লাবে যোগ দিতে পেরে সত্যিই আমি খুব গর্বিত। এখানে বেশি করে ম্যাচ খেলতে চাই’। কোচ মারিও রিভেরাও তরুণ এই ফুটবলারের বেশ প্রশংসা করেছেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার