শুরু SIR-র হিয়ারিংয়ের প্রথম পর্ব, নো ম্যাপিং ভোটারদের তলব, কতজন পেলেন ডাক?

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR- র খসড়া তালিকা প্রকাশের পরে শনিবার থেকে শুরু হয়েছে হিয়ারিং। কলকাতার ৪টি বিধানসভা কেন্দ্রের হিয়ারিং চলছে জোসপ বিল্ডিংয়ে। এদিন ডাক পেয়েছেন চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো বিধানসভার নো ম্যাপিং তালিকায় থাকা ভোটাররা। প্রাথমিক তালিকা অনুসারে ৩২ লক্ষের কাছাকাছি ভোটারদের ডাকা হয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের প্রায় ৩২৩৪টি হিয়ারিং কেন্দ্র করা হয়েছে। সেখানে কলকাতায় প্রায় ১২১টি হিয়ারিং কেন্দ্র রয়েছে। প্রতি বিধানসভায় ১১টি করে হিয়ারিং কেন্দ্র তৈরি করা হয়েছে। এই শুনানি চলাকালিন হাজির থাকবেন AERO, ERO, BLO ও মাইক্রো অবজারভাররা। শনিবার জোসপ বিল্ডিংয়ে দায়িত্বে রয়েছেন ERO। সকাল থেকেই হিয়ারিং-র কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ বিষয়টি নজরদারি করছেন মাইক্রো অবজারভার। হিয়ারিংয়ে আসা ভোটারেদের নথি যআচাি করে দেখছেন ERO। লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে ভোটারদের। নথি হাতে নিয়ে সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন তাঁরা। প্রয়োজনীয় একটি নথির জেরক্স জমা নিচ্ছেন তারা।এই গোটা পদ্ধতির ছবি তুলে রাখছেন আধিকারিকরা।

২০০২ তালিকার সঙ্গে যোগ দেখাতে না পারায় তলব করা হয়েছে। কী কারণে তাঁদের কোনও যোগ নেই। কেউ অন্যত্র কারও কাছে মানুষ হলেও সমস্যা হচ্ছে। সেটাই যাচাই করে দেখা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে সেই সব নাগরিকের ডাকা হচ্ছে, যাঁদের নাম বা পারিবারিক কোনও রেফারেন্স ২০০২ সালে হওয়া শেষ SIR-এ নথিভুক্ত ছিল না। কমিশনের মতে, এই শ্রেণির ভোটারদের ক্ষেত্রে নাগরিকত্ব সংক্রান্ত তথ্য পুনরায় যাচাই করা প্রয়োজন রয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, এই ধাপে মোট ৩১ লক্ষের বেশি নাগরিককে নোটিস পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তাঁদের কাছে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ পৌঁছে গিয়েছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এই যাচাই প্রক্রিয়া চলবে।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস