আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়িতে তাণ্ডব জামাইয়ের, তরোয়াল দিয়ে একের পর এক কোপ শ্বশুর-শাশুড়ি…

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের পালি শহরে ভয়নক ঘটনা!   শ্বশুরবাড়িতে এসে  শ্বশুর, শাশুড়ি ও স্ত্রীকে তরোয়াল দিয়ে আক্রমণ  করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। হাড়হিম করা পুরো ঘটনাটি পাড়ার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা  গিয়েছে অভিযুক্ত ব্যক্তি রক্তমাখা তরবারি দিয়ে আশেপাশের লোকজনদের হুমকি দিচ্ছেন। এই ঘটনায় গোটা এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পরে। স্বাভাবিক ভাবেই ভয় পেয়ে যান সকলে।

ঘটনাটি পালি শহরের একটি কলোনির। জানা গিয়েছে, ৫৫ বছর বয়সী জগদীশ যোশী তাঁর মেয়ে আশাকে প্রায় আট বছর আগে মের্তা সিটির বাসিন্দা অজয় যোশীর সঙ্গে  বিয়ে দেন। অজয় যোধপুরে একজন ইলেকট্রিশিয়ান। বিয়ের কয়েক বছর পর, দম্পতির মধ্যে মতবিরোধ দেখা দেয়। জানা গিয়েছে গত চার মাস ধরে তাঁদের সম্পর্ক জটিলতার সৃষ্টি হয়েছিক। তাই এ আশা তার তিন সন্তানকে নিয়ে  বাপের বাড়িতে চলে আসেন। জানা গিয়েছে  অজয় তার স্ত্রীকে ফেরত পাঠানোর জন্য তার শ্বশুরবাড়ির লোকজনকে ক্রমাগত চাপ দিচ্ছিল।  শ্বশুরবাড়ির লোকজন এতে রাজি হচ্ছিল না বলে অভিযোগ। এতে ক্ষুব্ধ হয়ে অজয় এই ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে।

ঘটনার দিন সন্ধ্যায়, আশা এবং তার মা দুর্গা এলাকাতেই ছিলেন। সেই সময়ে অজয় তার বাইকে করে  শ্বশুরবাড়ি এলাকায় এসে পৌঁছায়। হেলমেট  মাথায় দিয়ে জ্যাকেটে মধ্যে একটি তরোয়াল লুকিয়ে নিয়ে আসে। স্ত্রী আশাকে দেখার সঙ্গে সঙ্গে সে হঠাৎ তরোয়াল বের করে দৌড়ে যায়। আশা জীবন বাঁচাতে ছুটে ঘরের ভেতরে ঢুকে যায়। সেই সময়ে  শাশুড়ি অজয়কে থামানোর চেষ্টা করলে, অভিযুক্ত তাঁর হাত ও পায়ে তরবারি দিয়ে আক্রমণ করে। এটা দেখে আশা তাঁর মাকে বাঁচাতে ছুটে আসে। তখন অজয় স্ত্রীকেও আক্রমণ করেন।  এরপর জগদীশ জোশী  স্ত্রী ও মেয়েকে বাঁচাতে দৌড়ে যান। সেই সময়ে জামাই অজয় শ্বশুরের মাথায় তরবারি দিয়ে আঘাত করেন। আঘাতে জগদীশ জোশী  ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

আরও পড়ুন: বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় ত্রিপুরার পড়ুয়াকে খুনের অভিযোগ, গ্রেফতার ৫

ঘটনার সময় পুত্রবধূ কাজল ঘরে ঘুমাচ্ছিলেন। চিৎকার চেচাঁমেচির শব্দ শুনে তিনি বাইরে এসে দেখেন তাঁর নন্দাই শাশুড়ি, শ্বশুর এবং ননদকে তরোয়াল দিয়ে দিয়ে আক্রমণ করছেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাঁকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। হামলার পর, অভিযুক্ত ব্যক্তি রক্তমাখা তরবারি নিয়ে পাড়ায় ঘুরে বেড়ায় বলে অভিযোগ। স্থানীয়রা তাঁকে থামানোর চেষ্টা করলে সকলকেই অজয় ভয় দেখায়। তরবারি দেখে পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর, অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের বাঙ্গার হাসপাতালে নিয়ে যায়। মাথায় গুরুতর আঘাতের কারণে জগদীশ যোশীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। দুর্গা যোশীর হাতে ও পায়ে আঘাত রয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য যোধপুরে রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মামলার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ