২০২৬ সালে কী-কী ঘটবে? ৫০০ বছর আগে করা নস্ট্রাদুমাসের ভবিষ্যদ্বাণী শুনলে ঘুম উড়বে

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে বিশ্ববাসী। সবার মনে একটাই প্রশ্ন–কী নিয়ে আসছে ২০২৬? চারদিকে যুদ্ধ, মহামারী আর দ্রব্যমূল্য বৃদ্ধির এই অস্থির সময়ে, হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে ফ্রান্সের বিখ্যাত ভবিষ্যদ্বক্তা নস্ট্রাদুমাসের পুরনো সব ভবিষ্যদ্বাণী। প্রায় ৫০০ বছর আগে লেখা তাঁর রহস্যময় কবিতার ছত্রে ছত্রে নাকি লুকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধ, চরম অর্থনৈতিক সংকট আর বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। অনেকেই বলছেন, আজকের পৃথিবীর পরিস্থিতির সাথে তাঁর কথাগুলো যেন হুবহু মিলে যাচ্ছে! চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক ২০২৬ সাল নিয়ে কী কী ভয়ংকর বার্তা দিয়ে গিয়েছিলেন তিনি।

১. তৃতীয় বিশ্বযুদ্ধের অশনিসঙ্কেত

প্রথমেই আসা যাক সবচেয়ে আতঙ্কের বিষয়টিতে– তৃতীয় বিশ্বযুদ্ধ। নস্ট্রাদুমাসের গণনা অনুযায়ী, ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে এই মহাযুদ্ধ শুরু হতে পারে, যা ক্রমশ আরও ভয়াবহ রূপ নেবে। ধর্ম আর উগ্র জাতীয়তাবাদের বিষবাষ্পে মানুষ একে অপরের রক্ত পিপাসু হয়ে উঠবে। বর্তমান বিশ্বের পূর্ব দিকের দেশগুলোতে এখনই যে ধরণের পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখলে এই আশঙ্কার মেঘ আরও ঘনীভূত হয়। ভাবলেই শিউরে উঠতে হয়, কতটা ভয়াবহ হতে পারে সেই সময়!

২. সমুদ্রের বুকে বড় বিপর্যয়

সমুদ্র নিয়েও রয়েছে বড় সতর্কবার্তা। ২০২৬ সালে একটি বড়সড় নৌ-ঘটনা বা সমুদ্রযুদ্ধ পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে। হতে পারে কোনও বিশাল জাহাজডুবি, অথবা কোনও দেশের ভুল পদক্ষেপে সমুদ্রে উত্তেজনা চরমে পৌঁছাবে। এর ফলে বিশ্বের মহাশক্তিধর দেশগুলো সরাসরি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যেতে পারে। নস্ট্রাদুমাসের কবিতায় ইঙ্গিত রয়েছে, যেদিন সমুদ্রে বড় কোনও বিপর্যয় ঘটবে, সেদিন সমুদ্রের শক্তিই বিশ্বের রাজনীতিকে বদলে দেবে।

৩. অর্থনৈতিক সঙ্কট ও গমের দামে আতঙ্ক

অর্থনৈতিক সঙ্কটও দরজায় কড়া নাড়ছে। আমেরিকা (USA) এবং ব্রিটেন (UK)-এর মতো বড় অর্থনীতির দেশগুলো ২০২৬ সালে তীব্র অর্থনৈতিক সমস্যায় পড়তে পারে। এর জেরে সমাজে অশান্তি ছড়াবে এবং জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হবে। এমনকি এই সঙ্কটের জেরে বড় বড় রাজনৈতিক নেতাদের পতনও হতে পারে। এর সাথে যুক্ত হয়েছে খাদ্যের সঙ্কট। বিশ্বজুড়ে শস্যের দাম, বিশেষ করে গমের দাম নিয়ে মারাত্মক আতঙ্ক সৃষ্টি করতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে সাপ্লাই চেইন ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত, এই ভবিষ্যদ্বাণী সেই আতঙ্ককেই আরও বাড়িয়ে দিয়েছে। দক্ষিণের দেশগুলোতে এর প্রভাব হবে সবচেয়ে মারাত্মক।

৪. প্রকৃতির রুদ্ররূপ: খরা ও বন্যা

প্রকৃতিও নাকি তার রুদ্ররূপ দেখাবে ২০২৬-এ। নস্ট্রাদুমাসের মতে, প্রথমে প্রচণ্ড গরমে পৃথিবীর বহু জায়গা শুকিয়ে যাবে। তারপর হঠাৎ করেই শুরু হবে এমন বৃষ্টি, যা থামতেই চাইবে না। ফলে দেখা দেবে সর্বগ্রাসী বন্যা। জলের স্তর বিপদসীমার ওপরে উঠে যাবে। পরিবেশ আর মানুষের যে কতটা ক্ষতি হবে, তা কল্পনা করাও কঠিন। অনেকেই এই বছরটিকে ‘ধ্বংসের বছর’ বলে মনে করছেন।

৫. কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও পরমাণু হামলা

এবার আসা যাক আধুনিক যুগের কথায়– আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। নস্ট্রাদুমাস ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ সাল থেকে এআই আর শুধু মানুষের উপদেষ্টা থাকবে না, বরং সিদ্ধান্ত নেওয়ার মূল শক্তি হয়ে উঠবে। সরকার থেকে শুরু করে বিভিন্ন সিস্টেম– সবই চালাবে AI। মানুষের হাত থেকে নিয়ন্ত্রণ চলে যাবে যন্ত্রের হাতে।

এছাড়া আরও ভয়ের কথা হলো, কোনও বড় দেশ পরমাণু হামলার প্রস্তুতি নিতে পারে। মানুষের মহাকাশ কর্মসূচি ধসে পড়তে পারে, এমনকি মঙ্গলেও অন্ধকার নেমে আসার ইঙ্গিত রয়েছে তাঁর কথায়। এগুলো সায়েন্স ফিকশনের মতো শোনালেও, নস্ট্রাদামাসের লেখনীতে এর আভাস রয়েছে।

সব মিলিয়ে, এই ভবিষ্যদ্বাণীগুলো শুনে মনে হয়, ২০২৬ সালটি বিশ্ববাসীর জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে। তবে একটা কথা মনে রাখা জরুরি, নস্ট্রাদুমাসের কবিতাগুলো সাংকেতিক এবং এর কোনও নির্দিষ্ট তারিখ নেই। এগুলো বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যাখ্যা মাত্র। তবুও, বর্তমান বিশ্বের পরিস্থিতির দিকে তাকালে এই সতর্কবার্তাগুলোকে একেবারে উড়িয়ে দেওয়াও কঠিন।

 

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক