ছোটদের বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল, অধিনায়ক কে হলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হতে চলা আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। দলের অধিনায়কের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া আয়ুষ মাত্রের কাঁধে। ১৫ সদস্যের দলে ঠাঁই পেয়েছেন বাংলার উইকেটরক্ষক তথা ব্যাটার অভিজ্ঞান কুণ্ডুও। বিশ্বকাপের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরের জন্যও অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করা হয়েছে। অধিনায়কের দায়িত্ব পেয়েচেন ভারতীয় ক্রিকেটের বিস্ময বালক হিসাবে পরিচিত বৈভব সূর্যবংশী।

আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে বসতে চলেছে ছোটদের বিশ্বকাপের আসর। সদ্য সমাপ্ত এশিয়া কাপে গোটা প্রতিযোগিতায় দুর্দান্ত খেললেও ফাইনালে চির শত্রু পাকিস্তানের কাছে হার মানতে হয়েছিল আয়ুষ মাত্রে-বৈভব সূর্যবংশীদের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবার মোট ১৬টি দল অংশ নেবে। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। চারটি গ্রুপ থেকে মোট সুপার সিক্সে উঠবে ছয়টি দল। সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনালের আসর বসবে জিম্বাবোয়ের রাজধানী হারারে-তে।

ছোটদের বিশ্বকাপে ১৫ বারের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০০০,২০০৮, ২০১২, ২০১৮ ও ২০২২ সালে শিরোপা জিতেছিল। গ্রুপ ‘বি’তে ভারতের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও আমেরিকা। ১৫ জানুয়ারি বুলাওয়াতে আমেরিকার বিরুদ্ধে ম্যাচের মাধ্যমেই বিশ্বকাপ অভিযান শুরু করবেন আয়ুষ মাত্রে-বৈভব সূর্যবংশীরা। বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ১৭ জানুয়ারি। আর ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ঘোষিত দলে কারা ঠাঁই পেলেন দেখে নিন-

আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারোন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিংহ (উইকেটরক্ষক), আর এস অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান এ পটেল, মোহাম্মদ ইনান, হেনিল পটেল, ডি দীপেশ, কিষাণ কুমার সিংহ ও উদ্ধব মোহন।

 

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি