চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জল্পনার অবসান, ‘আদি’ রাজাকার জামায়াতের সঙ্গে জোট বাঁধল মুক্তিযুদ্ধ বিরোধী এনসিপি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব জল্পনার অবসান। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে গণহত্যাকারী জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বাঁধল মুক্তিযুদ্ধ বিরোধী জাতীয় নাগরিক পার্টি। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এক সাংবাদিক সম্মেলনে মুক্তিযুদ্ধ বিরোধী আট দলীয় জোটে পাকিস্তানপন্থী এনসিপির সামিল হওয়ার কথা জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তবে জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ বিরোধী দল এনসিপি কত আসনে লড়বে তার খোলসা করেননি তিনি।

জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে বিকাল ৫টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি  ঘোষণা করেন।  সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। অনুষ্ঠানে বেশ কয়েকটি জোট শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের এবং জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধান। তবে  সংবাদ সম্মেলনে এনসিপির কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন:  চট্টগ্রামে দরজায় বন্ধ করে হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেফতার জামায়াতে সন্ত্রাসী

জোটের বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ড. শফিকুর রহমান বলেন, জোটে যোগদানের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানাতে এনসিপি আলাদা একটি  সংবাদ সম্মেলন করবে। নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনী চুক্তিতে যুক্ত হওয়ায় এখানে দলের সঙ্গে সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস,বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)—এই ছয়টি দল আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করে। সব আসনে একক প্রার্থী দেওয়ার কথা হয়। সেখানে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এবার আরও দুটি দল যুক্ত হল। এটা বলার অপেক্ষা রাখে না যে, নতুন বছরে বাংলাদেশের নির্বাচন ঘিরে অনেক কিছুই রাজনৈতিক পরিবর্তন দেখা যেতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ