চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুভেন্দুর গড়ে জোর ধাক্কা, পদ্মফুল ছেড়ে তৃণমূলে ৮০ আদি বিজেপি নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : সামনেই বিধানসভা নির্বাচন। প্রতি নির্বাচনের আগেই চলে ঘর ভাঙা গড়ার খেলা। আসন্ন বিধানসভার আগেও তার অন্যথা নেই। শুভেন্দুর গড়েই ধাক্কা খেল বিজেপি। বাংলা দখল করার কথা শোনা যায় শুভেন্দু সহ বঙ্গ বিজেপির মুখে। কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে ঘর ভাঙল বিজেপির। পদ্ম শিবিরের শক্তিক্ষয় করে শক্তিবৃদ্ধি হল ঘাসফুল শিবিরের।

জানা গিয়েছে, নন্দীগ্রামের ২টি ব্লক থেকে মোট ৮০ জন আদি বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগ দিয়েছে। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের ঘাঁটি শক্ত হচ্ছে সেখানে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে ক্রমাগত ঘর বাড়াচ্ছে তৃণমূল। নন্দীগ্রাম ২ নং ব্লকের খোদামবাড়ি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী সভাতে খোদামবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের আমড়াতলা , খোদামবাড়ী ও অন্যান্য গ্রাম থেকে প্রায় ৪০ জন আদি বিজেপির সক্রিয় কর্মীরা তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। যোগদানকারীরা জানান, ২০২১ সালে শুভেন্দু অধিকারীকে বুক চিতিয়ে লড়াই করে জিতিয়েছেন। কিন্তু তাঁরা তাঁদের প্রাপ্য সম্মান পাননি। তাই এবার দল ছাড়তে বাধ্য হচ্ছেন। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলে যোগদানের পরিমাণও বাড়ছে। নন্দীগ্রাম ১ ব্লকের  নন্দীগ্রামের চারগোলিয়া ৮৫ নম্বর বুথের ১০টি পরিবারের প্রায় ৩০ জন বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগ দিয়েছেন।

গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগদান ভালভাবে নেয়নি বিজেপি নেতৃত্ব।তাঁরা জানিয়েছেন, বিজেপি ছেড়ে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না। তার কারণ অনেক আগে থেকেই তাঁরা তৃণমূলের সঙ্গে যোগ রেখে চলেছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ