পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসা নিয়ে বিবাদ, প্রেমিকের পুরুষাঙ্গে লাথি মেরে খুন প্রেমিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহিত বধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। তাই ওই প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন বধূ প্রেমিকা। কিন্তু প্রেমিক তো নাছোড়বান্দা ছিলেন। তাহলে এই সম্পর্ক শেষ করে বেরিয়ে আসবেন কেমন করে?‌ প্রশ্ন জেগেছিল প্রেমিকার মনে। এই সম্পর্কে এবার ইতি টানার কথা প্রেমিকা বলেছিলেন প্রেমিককে। আর তা জেনেই ঝগড়া করতে শুরু করেন প্রেমিক বলে অভিযোগ। সেই ঝগড়া পৌঁছে যায় মারামারিতে। এই তপ্ত পরিস্থিতিতে প্রেমিকের যৌনাঙ্গে লাথি মারেন প্রেমিকা। আর তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রেমিকের বলে অভিযোগ। আর এই ঘটনা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে নদিয়ার রানাঘাটে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সাগর মণ্ডল (‌৫০)‌। প্রেমিকার মতো প্রেমিকও ছিলেন বিবাহিত। সুতরাং সেখানে একটা পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। যদিও ওই প্রেমিকার স্বামীর সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। তাই স্বামী ঘর ছেড়ে ধানতলা থানা এলাকার রেলস্টেশন সংলগ্ন একটি ঝুপড়িতে থাকতে শুরু করেন ওই বধূ। ওই বধূর সঙ্গে তাঁর ছেলেও ঝুপড়িতে থাকত। এই ঝুপড়িতেই সাগরের সঙ্গে বধূর প্রথম পরিচয় হয়। সেই পরিচয় পরে প্রেমে পরিণত হয়েছিল। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে দু’‌জনের মধ্যে।

এদিকে সেই সম্পর্কের জেরে নিজের স্ত্রী, সন্তানকে ছেড়ে এই বধূ প্রেমিকার সঙ্গে থাকতে শুরু করেছিলেন। এমনকী ওই প্রেমিকার এবং তাঁর ছেলের খরচও বহন করতেন এই প্রেমিকা। কিন্তু এবার সম্পর্কের দড়ি টানাটানি নিয়ে অশান্তি শুরু হয় দু’‌জনের মধ্যে। কয়েক মাস ধরে তা নিয়েই ঝগড়া চলছিল প্রেমিক–প্রেমিকার মধ্যে। এবার প্রেমিকা সম্পর্কে ইতি টানতে চাইলে পরিস্থিতি আরও জটিল হয়। শনিবার রাতে প্রেমিকার কাছে যান সাগর। গলির মুখে তখন একটি অন্ধকার জায়গায় প্রেমিকার ছেলের সঙ্গে প্রেমিকের অশান্তি হয়। মারামারিও হয়েছিল। তখনই প্রেমিকা বেরিয়ে এসে সাগরের পুরুষাঙ্গে লাথি মারেন। গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে এই ঘটনার পর সাগরের পরিবার ওই প্রেমিকার ছেলের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেন। আর সেটা জানতে পেরেই ওই দুজনেই পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মৃতের স্ত্রী অনিমা মণ্ডল এই খুনের ঘটনা নিয়ে বলেন, ‘অনেকবার বারণ করেছিলাম, সংসার ছেড়ে না যেতে। ওই মহিলার সঙ্গে গিয়ে থাকত স্বামী। জানতাম, একদিন না একদিন এমনই পরিণতি হবে। যার জন্য সব কিছু করল, সেই ওকে মেরে পালাল। ওর চরম শাস্তি হোক।’

ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার