১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টেলিকম বাজারে গ্রাহকদের জন্য বিরাট সুখবর নিয়ে এলো জিও। একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে রিলায়‍্যান্স জিওর। কোনওটিতে বেশি ডেটা, কোনওটিতে আবার দীর্ঘ মেয়াদের সুবিধা। তবে এমন একটি প্ল্যানও রয়েছে, যেখানে শুধু ইন্টারনেট বা আনলিমিটেড কলিং নয়, একাধিক অতিরিক্ত পরিষেবাও মিলছে।  প্রায় তিন মাসের বৈধতার এই রিচার্জে ঠিক কী কী সুবিধা দিচ্ছে জিও?

জিওর ৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে রয়েছে ৯৮ দিনের বৈধতা। এই সময়ের মধ্যে প্রতিদিন ২ জিবি করে হাই-স্পিড ডেটা পাবেন গ্রাহকেরা। অর্থাৎ, গোটা মেয়াদে মোট ১৯৬ জিবি ডেটা ব্যবহারের সুযোগ রয়েছে। দৈনিক ডেটার নির্ধারিত সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে যাবে। এছাড়াও যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা থাকছে। প্রতিদিন ১০০টি এসএমএস পাঠাতে পারবেন গ্রাহকেরা। যাঁরা আনলিমিটেড ৫জি পরিষেবা ব্যবহারের যোগ্য, তাঁরাও এই প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা পাবেন। বিনোদনের জন্য এই রিচার্জে রয়েছে JioHotstar-এর মোবাইল সাবস্ক্রিপশন। পাশাপাশি JioAICloud-এ মিলবে ৫০ জিবি বিনামূল্যের ক্লাউড স্টোরেজ। ছবি, ভিডিয়ো এবং অন্যান্য প্রয়োজনীয় ফাইল অনলাইনে সংরক্ষণ করতে পারবেন গ্রাহকেরা।

আরও পড়ুনঃ হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

তবে এই প্ল্যানের অন্যতম আকর্ষণ অতিরিক্ত ডিজিটাল পরিষেবা। ৯৯৯ টাকার রিচার্জে ১৮ মাসের Google Gemini Pro সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এর সঙ্গে রয়েছে ৫০০০ জিবি ক্লাউড স্টোরেজ এবং Nano Banana ব্যবহারের সুবিধা। এ ছাড়াও সৃজনশীল কাজের জন্য ১২ মাসের Canva Pro Lite সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকেরা। অর্থাৎ, ৯৮ দিনের বৈধতা, প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি বিনোদন ও এআই নির্ভর একাধিক পরিষেবা-সব মিলিয়ে জিওর ৯৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানে রয়েছে বেশ কিছু অতিরিক্ত সুবিধা।

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ