বিশ্বাস করুন বা নাই করুন, দিনে পঞ্চাশ বার যৌনসঙ্গমে মিলিত হতে পারে বাঘ!

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষুদ্র থেকে বৃহদাকার সকল প্রাণীদেরকেই প্রজননের জন্য সঙ্গমে লিপ্ত হতে হয়। তবে এই বিস্তৃত প্রাণীজগতে বাঘের প্রজনন আচরণ নিঃসন্দেহে অত্যন্ত কৌতূহলোদ্দীপক। স্বাভাবিক ভাবে দিনে পাঁচ-ছয় বার সঙ্গমের কথা শোনা গেলেও অনেকের কাছেই অবাক লাগতে পারে যে, বাঘ যুগল দিনে প্রায় পঞ্চাশ বার পর্যন্ত সঙ্গমে লিপ্ত হতে পারে। তবে এটি কোনও অস্বাভাবিক ঘটনা নয়; বরং বাঘের শারীরবৃত্তীয় ও জৈবিক ক্রিয়া কৌশলের একটি স্বাভাবিক অংশ।

স্ত্রী বাঘ সাধারণত ৩ থেকে ৪ বছর বয়সে এবং পুরুষ বাঘ ৪ থেকে ৫ বছর বয়সেই প্রজননে সক্ষম হয়। বাঘেদের নির্দিষ্ট কোনও প্রজনন ঋতু না থাকলেও, বিশেষ করে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে তারা সারা বছরই প্রজননে সক্ষম। তবে তুলনামূলক শীতের সময় বাঘ বাঘিনীর মিলনের প্রবণতা অত্যন্ত বেশি দেখা যায়। জানা যায়,  স্ত্রী বাঘের ইস্ট্রাস বা ঋতুচক্র সাধারণত ৩ থেকে ৯ সপ্তাহ অন্তর আসে এবং তা স্থায়ী হয় মোটামুটি মানুষের মতোই অর্থাৎ, প্রায় ৩ থেকে ৫ দিন।

এই সময় বাঘিনী তার প্রস্তুতির সঙ্কেত দেয় বিশেষ গন্ধযুক্ত মূত্র ছিটিয়ে ও ঘন ঘন ডাকের মাধ্যমে। অতঃপর বাঘ ও বাঘিনী একে অপরকে ঘিরে ঘোরে, ডাকাডাকি করে এবং বাঘ বাঘিনীর পশ্চাৎ দেশের ঘ্রাণ নেয়। যে বিশেষ গন্ধের মাধ্যমে বাঘিনী মিলনের জন্য প্রস্তুত কিনা, বাঘ তা বুঝতে পারে। এরপরই শুরু হয় তাদের প্রেমের খেলা। বাঘের প্রতিটি সঙ্গম খুবই সংক্ষিপ্ত—যা মাত্র ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী হয়, কিন্তু আশ্চর্যজনক ভাবে, ব্যাঘ্র যুগল ১০–১৫ মিনিটের মধ্যেই আবার মিলনের জন্য প্রস্তুত হয়ে যায়। এইভাবেই টানা কয়েক দিন ধরে বহুবার সঙ্গম ঘটে।

এর পিছনে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ রয়েছে। স্ত্রী বাঘ induced ovulator, অর্থাৎ মিলনের উদ্দীপনাতেই তার ডিম্বাণু নিঃসরণ করে। তাই ঘনঘন সঙ্গমের মাধ্যমে ডিম্বস্ফোটন নিশ্চিত হয় এবং গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

সুতরাং দিনে পঞ্চাশ বার সঙ্গম কোনও অতিরঞ্জিত আচরণ নয়, বরং বাঘের প্রজাতিকে টিকিয়ে রাখার জন্য এক প্রাকৃতিক অত্যন্ত কার্যকর ও সুসংগঠিত প্রজনন কৌশল।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন