নেপালে সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী জেন জি আন্দোলনের পুরোধা বলেন্দ্র শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: চলতি বছরের সেপ্টেম্বরে তরুণ প্রজন্মের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর কুর্সি হারাতে হয়েছিল নেপালের দুঁদে রাজনীতিবিদ কেপি শর্মা ওলিকে। ওই জেন জি আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র ও পূর্বতন র‍্যাপার বলেন্দ্র শাহ। যিনি ‘বালেন’ নামে পরিচিত। ওলি সরকারের পতনের পরে তদারকি সরকারের প্রধান হিসাবেও তাঁর নাম নিয়ে আলোচনা হয়েছিল। যদিও মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র এজেন্টকে তদারকি সরকারের প্রধান হিসাবে মানতে রাজি হননি দেশের সেনাপ্রধান। ফলে তদারকি প্রধানমন্ত্রী হওয়া হয়ে ওঠেনি বালেনের। তবে ফের একবার দেশের প্রশাসনিক প্রধান হওয়ার সুযোগ এসেছে প্রাক্তন র‍্যাপারের কাছে। আগামী নির্বাচনে তিনিই হচ্ছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

আগামী বছরের ৫ মার্চ নেপালে জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে ফের ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে কোমর কষে ঝাঁপিয়েছে রাজনৈতিক দলগুলি। নেপালি কংগ্রেস, নেপাল কমিউনিষ্ট পার্টির পাশাপাশি সরকার গড়ার স্বপ্ন দেখছে টেলিভিশন উপস্থাপক ও রাজনীতিবিদ রবি লামিচানের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। গতকাল ওই দলেই নাম লিখিয়েছেন সেপ্টেম্বরের জেন জি আন্দোলনের মাস্টারমাইন্ড বালেন্দ্র শাহ। দুজনের মধ্যে এক চুক্তিও হয়েছে। ওই চুক্তি অনুযায়ী, ৫ মার্চের নির্বাচনে আরএসপি জয়ী হলে ৩৫ বছর বয়সী বালেন বসবেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। আর ৪৮ বছর বয়সী লামিচানে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নেপালের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বালেন্দ্র ও রবি লামিচানের জোট দেশের পুরনো ও প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ৩ কোটি জনসংখ্যার দেশ নেপালে এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ১ কোটি ৯০ লাখ। সেপ্টেম্বরের বিক্ষোভের পর ভোটার তালিকায় নতুন করে যোগ হয়েছে প্রায় ১০ লাখের নাম। যাদের বড় অংশই তরুণ। বালেন শাহকে যথেষ্টই শ্রদ্ধা করেন। যদিও নেপালি কংগ্রেসের মুখপাত্র প্রকাশ শরণ মাহাত এই লামিচানে ও বালেনের জোট বাঁধাকে গুরুত্ব দেননি। তাঁর কথায়, ‘দু’জনের আসল চেহারা দেশের মানুষ জেনে গিয়েছে। লামিচানে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। তিনি জামিনে রয়েছেন। দুর্নীতিগ্রস্থ নেতা কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবেন?’

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?