খালেদার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, বুধে বাংলাদেশে সরকারি ছুটি

এছাড়া BNP চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গোটা বাংলাদেশ জুড়ে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬ টা নাগাদ প্রয়াত হয়েছেন বাংলাদেশের তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ১৭ বছর পর ছেলে তারেক রহমানের দেশে ফেরার ৫ দিন পর তিনি শেষ পর্যন্ত ত্যাগ করলেন। তাঁর মৃত্যু নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক তথা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডঃ এ জেড জাহিদ হোসেন। জানা গিয়েছে, মৃত্যুর সময় মায়ের পাশেই ছিলেন তারেক রহমান। দেশে ফিরে মায়ের সঙ্গে আর গল্প করা হল না তাঁর। খালেদা জিয়ার মৃত্যুতে স্বাভাবিকভাবেই গোটা বাংলাদেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এবং তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এছাড়া BNP চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গোটা বাংলাদেশ জুড়ে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সরকারি ছুটির ঘোষণা করেছে মোল্লা ইউনূস সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউনূসের মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য দিয়েছেন। জানা গিয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। এরপর ১৯৮৩ সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। এরপর একটি বক্তৃতা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি সাত্তা অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়া বিএনপির চেয়ারপার্সন হন। এবং ১৯৮৪ সালের ১০ মে পার্টির চেয়ারপার্সন হিসেবে পাকাপাকিভাবে নির্বাচিত হন তিনি। এরপর খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে তাঁর দ্বিতীয় দফার দায়িত্বকাল ছিল মাত্র এক মাস। ১/১১’র মঈন উদ্দীন ও ফখরুদ্দীন সরকারের সময়ে দায়ের করা অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে তাঁর পাঁচ বছরের সাজা হলে তাঁকে ২০১৮ সালে কারাগারে পাঠানো হয়। পরে নিম্ন আদালত তাঁর সাজা বাড়িয়ে ১০ বছর করেছিল। এর ঠিক দুই বছর পর ২০২০ সালের ২৫ মার্চ বাংলাদেশ-সহ গোটা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণের সময় পারিবারিক আবেদনের প্রেক্ষিতে তাঁকে ছয়মাসের জন্যে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। এরপর দফায় দফায় তাঁর সাজা বাড়ানো হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে গণআন্দোলনের সময় শেখ হাসিনার প্রাক্তন প্রধানমন্ত্রী পদ ত্যাগ করে দেশ ছাড়ার পরের দিন তথা ৬ অগস্ট রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে বিএনপি’‌র দলীয় বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় বিক্ষুব্ধ সেনা সদস্যরা চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি তথা খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে। ওই দিন থেকেই শুরু হয়ে গিয়েছিল খালেদা জিয়ার জীবনের নতুন পর্ব। ‌এই জিয়াউর হত্যাকাণ্ডের কয়েক বছর পরই খালেদা হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত চরিত্র। ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বেই সংবিধানে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় গণতান্ত্রিক সরকার পদ্ধতি প্রবর্তন হয়। এদিকে খালেদাকে ঘিরে ছিল একাধিক বিতর্ক, অভিযোগ। দীর্ঘ চার দশকের রাজনীতি, উত্থান–পতন, জেল যাত্রা সব ফেলে ৮০ বছর বয়সে চলে গেলেন খালেদা জিয়া।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ